May 10, 2026, 11:22 am
শিরোনামঃ
ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিন: ঢাকায় মানববন্ধন ও সমাবেশে মাহমুদুল হাসান মানিক বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ কংগ্রেসের প্রতিবাদ। পিপিআর-২০২৫ লঙ্ঘনের অভিযোগ, নরসিংদী সদর হাসপাতালের টেন্ডারে হাইকোর্টের রুল কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে হামে শিশু মৃত্যুর দায়ে ইউনুসের বিচার করুন: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে মনীষা খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ ফুলবাড়ী মালিকবিহীন ১ লক্ষ্য ৬৯ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক। ফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই! বীরগঞ্জে প্রতারক চক্রের অপতৎপরতায় জনমনে বিভ্রান্তি. রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী মহাসড়কের পাশে শিল্পবর্জ্যের স্তূপ, মাধবপুরে জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি মাধবপুরে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। পারভেজ সভাপতি কালাম সম্পাদক নির্বাচিত মুরাদনগরে ১৬৭টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ধর্মমন্ত্রী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়গণের বদলিজনিত বিদায় সংবর্ধনা সরকারি নির্দেশ কেবল নথিতে; দাগনভূঞায় কোচিং সিন্ডিকেটের কাছে জিম্মি প্রশাসন তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা কালিয়াকৈরে দুই মণ ধানের দামে এক মণ ওজনের কামলা,পানি-কাদায় ধান কাটলে ১৪০০ টাকা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক রেলকর্মকর্তা ? টানা কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক : পরে ছুটি মঞ্জুরের অভিযোগ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ, ভুক্তভোগীদের প্রতিবাদ মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আলোচনায় টপস্টার গ্রুপ জামিনে মুক্ত হলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আ. লীগ নেতা শেখ মো. আব্দুল আহাদ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেনবাগ ছাত্রদলের কমিটি ঘিরে বিস্ফোরক অভিযোগ, পদ পাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতারা! বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি পাঁচ কৃতি সন্তানকে সংবর্ধনা দেবে প্যারিস বাংলা প্রেসক্লাব কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু ভারপ্রাপ্ত’ দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, সেবাপ্রার্থীদের ভোগান্তি হাওরের ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন ৯ মে ১৫ মে কালি ও কলমের ঢাকায় আনিসুজ্জামান স্মারক বক্তৃতা স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠির কাঠালিয়ায় স্বামীর বাড়িতে অবস্থান ধর্মঘাট চিকিৎসক নেই, উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির হাতে চিকিৎসাসেবা তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি কুমিল্লা মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ
Notice :

রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পুলিশকে ঘেরাও করে হাতকড়রাসহ ছিনিয়ে নেয়া হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার আসামী শামীম মিয়াকে (৪২) তার ছয়জন সহযোগীসহ গত ৮মে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার বার্মিজ মার্কেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সদস্যরা তাদের গ্রেফতার করে। কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। গ্রেফতারকৃত শামীম মিয়ার সহযোগীরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মানিক ঢালি (৩৪), আব্দুলি করিম (৩৫), আবুল হোসেন (৪২), খালিদ হাসান (৩০), রুবেল হাসান (৩২) ও মাসুদ মিয়া (৩৪)। পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার পর থেকে তারা কক্সবাজারে আত্মগোপনে ছিল। ঘটনার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি ওয়াকিটকি গত ৬মে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার করা যায়নি লুট হওয়া পুলিশের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গত ৫মে ভোর পাঁচটার দিকে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে তার বসতঘর থেকে গ্রেফতার করে। বিষয়টি মূহুর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে। শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা মিছিল করে রাম দা, লোহার রড, ছোরা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের উপর চড়াও হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে। পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। পুলিশ সদস্যদের সঙ্গে তারা হাতাহাতি করে। শামীম মিয়ার অনুসারী ও দৃর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোনসহ আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

এঘটনায় রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের উপর হামলা, সরকারিকাজে বাঁধা প্রদান ও সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র পুরুষ শূন্য হয়ে পড়ে। পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আতংকে পুরো চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। পুলিশের অভিযানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকাজুড়ে এখনো বিরাজ করছে থমথমে পরিবেশ। রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এঘটনায় জড়িতদের পাশাপাশি অন্যরাও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
এদিকে পেশীশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে গত ৫মে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) এ আদেশ দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের গৃহবধূ খাদিজা আক্তার বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় সব সময় ভয়ে রয়েছি। এখনও আতংক কাটেনি। পুলিশের গ্রেফতারের ভয়ে বাড়িতে কোনও পুরুষ মানুষ নেই।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে ১২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। চনপাড়ায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar