জামিনে মুক্ত হলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আ. লীগ নেতা শেখ মো. আব্দুল আহাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শেখ মো. আব্দুল আহাদ জামিনে মুক্তি পেয়েছেন।
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পান তিনি।
তার মুক্তির খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।