April 22, 2026, 10:08 am
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

দোয়ারাবাজারে চাচা-ভাতিজা মিলে জোরপূর্বক ফসলি জমি খনন করে করছেন বালু লুট।। থানায় অভিযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) :

দোয়ারাবাজারে চাচা-ভাতিজা মিলে
জোরপূর্বক ফসলি জমি খনন করে করছেন বালু লুট।। থানায় অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নে চেলা নদীর পাড়ের ফসলি জমি খনন করে জোরপূর্বক বালু বিক্রি বন্ধে ৫ জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধায় দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের পুত্র আব্দুল হান্নান (৬০) ও মৃত মতিউর রহমানের পুত্র আব্দুস সাত্তার (৪৫)।

এতে অভিযুক্তরা হলেন, ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোনাপুর গ্রামের মৃত জামির আলী’র পুত্র ধন মিয়া (৫৯), তার ভাতিজা ও মৃত সূরত আলী’র পুত্র সাদ্দাম হোসেন (৩৫), সম্রাট হোসেন (২৮), মৃত চকম আলীর পুত্র নরসিংপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান বুস(৩০).হবুল মিয়া (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়,অভিযোগকারীরা দীর্ঘ ৫০ বছর যাবত চেলানদীর তীরবর্তী সোনাপুর গ্রামে বসতঘর করে বসবাস করে আসছেন। আজ থেকে ৮-১০ দিন পূর্বে অভিযুক্তগণ বাদীর দখলীকৃত ফসলী জমি জোরপূর্বক দখল করে জমি খনন করে প্রতিদিন অর্ধশত স্টিলবডি নৌকা ও ট্রলি গাড়ি দিয়ে বালু লুটপাট করে নিচ্ছে। এবিষয়ে বাদী এবং স্থানীয়রা অভিযুক্তদের একাধিকবার বাঁধা নিষেধ করলে তারা উল্টো মামলা হামলার ভয়ভীতি দেখানোসহ প্রানে মারার হুমকি দেয় এবং বলে আমরা বালু নিব,তুমরার যায় খুশি করো গিয়া। এবিষয়ে স্থানীয়রা একাধিকবার গ্রাম্য বিচার শালিসে বসতে চাইলে ইউপি সদস্য ধন মিয়া ও তার আত্মীয় স্বজনরা উগ্রতা দেখিয়ে বিচার শালিসে বসতে চায়না।

স্থানীয়রা জানায়, ইউপি সদস্য ধন মিয়া (৫৯) বিগত দিনে আওয়ামীলীগের ছত্রছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করেছেন এবং তার ভাতিজা নরসিংপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান (৩০) এলাকায় সবসময় পারিবারিক আধিপত্যের মাধ্যমে প্রভাব বিস্তার করে চলে। অভিযুক্ত অন্যান্যদেরকেও এলাকার মানুষ তাদের পারিবারিক প্রভাবের কারনে ভয়ে কেউ বিরোধীতা করতে চায়না। তারা খুবই উগ্রবাদী ধাঙ্গা প্রকৃতির লোক। বাদী (অভিযোগকারী)’র ফসলি জমি খনন করে আজ ১০-১২ দিন যাবত বালু উত্তোলন ও লুট করে নেওয়ায় সমাজিক বিচার শালিস ডাকলেও অভিযুক্তরা কাউকে পরোয়া করেন নি। এই বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য বৈঠকের ডাকে আসেনি অভিযুক্তরা।

সোনাপুর গ্রামের আব্দুল হান্নান জানান, ধন মিয়া বিগত দিনে আওয়ামীলীগ করেছেন,তার ভাতিজা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। তাদের দলীয় সরকার ক্ষমতাচ্যুত হলেও তাদের প্রভাবে এখনো গ্রামের মানুষ তাদের এড়িয়ে চলে। তাদের পরিবার বড়,আত্মীয়স্বজন বেশি। তাই তাদেরকে মানুষ ভয় পায়। বিগত কয়েকদিন যাবত সোনারপুর গ্রামের পূর্বপাশে ফসলি জমি হতে জোরপূর্বক অর্ধকোটি টাকার বালু লুট করে নিয়েছে। একাধিকবার বাঁধা নিষেধ করেছি তাতে আরও বেপরোয়া হয়েছে তারা। গ্রামবাসীর ডাকে ও আসনি। আমাদেরকে মামলা -হামলার হুমকি দিচ্ছে প্রতিনয়তো।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান,অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

One response to “দোয়ারাবাজারে চাচা-ভাতিজা মিলে জোরপূর্বক ফসলি জমি খনন করে করছেন বালু লুট।। থানায় অভিযোগ”

  1. Mahmud ullah says:

    ধনাই ও তার ভাতিজা সন্ত্রাসীদের কে দ্রুত আইনের আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar