তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন ২৮০/=টাকা থেকে ৩০০/= টাকা করে।
জানা গেছে, তারাকান্দা উপজেলার বিভিন্ন ছোট বড় হাট বাজারে নানা কৌশলে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন।
খোলা বাজারে প্লাস্টিক বোতল বা ড্রামে বিক্রি করলে তা বিপজ্জনক ও আইন লঙ্ঘন।
কিন্তু আমাদের তারাকান্দা উপজেলা এধরনের কাজ বেশি দেখা মিলেছে।এগুলো বিক্রির জন্য লাইসেন্স, অনুমোদিত স্টোরেজ ট্যাংক, নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক কিন্তু খোলা বাজারে এগুলোর বাস্তবতার কিছুই নেই।
আমাদের তারাকান্দা উপজেলায় বিভিন্ন খোলা হাট/বাজারে কিছু অসাধু ব্যক্তি কোনো ধরনের অনুমোদন/লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পেট্রোল ও অকটেন বিক্রি করছে। তারা প্লাস্টিক বোতল/ড্রাম/জার ইত্যাদিতে দাহ্য জ্বালানি বিক্রি করছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জনসাধারণের জীবন ও সম্পদের জন্য মারাত্মক হুমকি।
উক্ত স্থানে যেকোনো সময় আগুন লাগা বা বিস্ফোরণের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া এ ধরনের কার্যক্রম আইন পরিপন্থী এবং জননিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। উক্ত খোলা হাট/বাজারে অবৈধভাবে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধে দ্রুত অভিযান পরিচালনা করে বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
অন্যদিকে পেট্রোল পাম্পের মালিকগণ নানান ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খোলা হাট/বাজারের কিছু অসাধু ব্যক্তিদের জন্য।
বর্তমান পরিস্থিতিতে দেখা মিলেছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই পেট্রোল ও অক্টেন নিচ্ছেন।
কিছু কিছু খোলা হাট/বাজারের অসাধু ব্যক্তি নানান কৌশলে পেট্রোল ও অকটেন মজুত করে ২৮০/=টাকা থেকে ৩০০/=টাকা বিক্রি করছে।
এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছি বিষয়টি দেখার জন্য।