“মাদককে না বলি, সুন্দর ভবিষ্যৎ গড়ি” শ্লোগানের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুলাকোনা ও পুরাতন মুকসুদপুর গ্রামবাসীর উদ্যোগে ২০ এপ্রিল সোমবার বিকালে সচেতনতামূলক মাদক বিরোধী একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। এম মিঠু লস্কর,দেলোয়ার হোসেন ও নোমান লস্করের সার্বিক তত্ত্বাবধানে এ র্যালীর আয়োজন করেন।এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র্যালীতে অংশগ্রহণ করেন। এলাকার যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্য এই র্যালীর আয়োজন করা হয়েছে বলে আয়োজককারী এম মিঠু লস্কর সাংবাদিকদের জানিয়েছেন।