গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে ২০
এপ্রিল দুপুর ২টা ৩০মিনিটে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
সরকারী সাবের মিয়া জসীমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপার ভাইজার আ:কাইয়ূম শরীফ, মুকসুদপুর পাইল্ট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র চত্রুবর্তি, জলিরপাড় জে,কে,এম মল্লিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সাহা ও মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো: রুহুল আমিন,নওহাটা এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়া, কৃষ্ণদিয়া আব্দুল রাজ্জাক মাদ্রাসার সহকারী শিক্ষক বাবু বিকাশ চন্দ্র পাল।সভায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ,মাদ্রাসার সুপারগণ ও পরীক্ষা কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষকগণ উপস্থিত ছিলেন।
মুকসুদপুর উপজেলার শিক্ষার্থীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবছর এসএসসি ও সমমান পরীক্ষা সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির নির্দেশনা দেন।