কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী ইয়াবাসহ দুইজনকে গ্ৰেফতার করা হয়েছে। মামলা সূত্রে জানাযায়, শনিবার রাতে রোয়াচালা পশ্চিম পাড়ার থেকে বাঙ্গরা বাজার থানার এস আই (নিঃ) রিয়াজুল মোস্তফা এবং এ এস আই (নিঃ) আতিকুল ইসলামের সঙ্গীয় পুলিশের ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা পশ্চিম পাড়ার মৃত মোক্তল হোসেনের ছেলে সাবেক মেম্বার মোঃ সাগর মিয়ার বসত ঘরের ভিতরে উপস্থিত হইয়া আসামী মোঃ সাগর (৪০) এবং তাঁর স্ত্রী আমেনা বেগম (৩৫) কে গ্রেফতার করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়ের দেহ তল্লাশি করিয়া ১নং আসামী মোঃ সাগর (৪০) এর নিকট হইতে ৩৬ (ছত্রিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট (ওজন-৩.৬ গ্রাম) ও মাদক বিক্রয়ের নগদ ৩,৫০০/-(তিন হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন। গ্ৰেফতারকৃত মোঃ সাগর ২০১৬ সালে শ্রীকাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে ছিলেন। গ্ৰামবাসী জানান তাঁর বিরুদ্ধে দীর্ঘজন বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জানিয়েছেন: গোপন সংবাদের ভিত্তিতে শ্রীকাইল ইউনিয়নের রোমাচালা থেকে মোঃ সাগর ও তাঁর স্ত্রীকে ৩৬ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আসামিদের নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন।