May 8, 2026, 11:06 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আলোচনায় টপস্টার গ্রুপ জামিনে মুক্ত হলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আ. লীগ নেতা শেখ মো. আব্দুল আহাদ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেনবাগ ছাত্রদলের কমিটি ঘিরে বিস্ফোরক অভিযোগ, পদ পাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতারা! বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি পাঁচ কৃতি সন্তানকে সংবর্ধনা দেবে প্যারিস বাংলা প্রেসক্লাব কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু ভারপ্রাপ্ত’ দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, সেবাপ্রার্থীদের ভোগান্তি হাওরের ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন ৯ মে ১৫ মে কালি ও কলমের ঢাকায় আনিসুজ্জামান স্মারক বক্তৃতা স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠির কাঠালিয়ায় স্বামীর বাড়িতে অবস্থান ধর্মঘাট চিকিৎসক নেই, উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির হাতে চিকিৎসাসেবা তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি কুমিল্লা মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে গ্রাম্যমান আদালত কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪। “মায়ের চোখের সামনে ছেলের মৃত্যু—নোয়াখালীতে বিদ্যুতের নির্মম বলি” তেঁতুল গাছের চূড়ায় নিখোঁজ বৃদ্ধা, উদ্ধারকালে পুকুরে ঝাঁপে চাঞ্চল্য সুনামগঞ্জের তাহিরপুরে সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত পরিবারদের পাশে জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দুই মাদক কারবারি আটক, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা গিলে ফেললো তারা নড়াইলে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার ঐতিহ্যবাহী কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের র‍্যালী, সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিল ২০ মে উত্তম কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা মাধবপুরে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকারী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ চিপস খেতে নয়, ইয়াবা আনতেই নোয়াখালীতে এসেছিল আফসার! ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত মীরসরাইয়ে মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত গণমাধ্যম সপ্তাহে সাংবাদিকদের ১৪ দফা দাবি: নকলায় র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারের এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩
Notice :

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

ঢাকা, বৃহস্পতিবার, ৭মে, ২০২৬ খ্রী: জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে ৭মে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে
অনুষ্ঠিত সাংবাদিকদের দাবি সমাবেশে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের অধিকার এবং প্রাপ্য কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। ৫৫ বছরের ইতিহাসে সাংবাদিকদের অধিকার মর্যাদাতো দূরের কথা সবকিছুতেই তাদের বঞ্চিত করা হয়েছে। সাংবাদিকতা পেশায় জড়িতদের জীবনমান উন্নয়নে কোনো সরকার এগিয়ে আসেনি বরং তাদেরকে প্রতিপক্ষ মনে করছে। সরকার গুলো সবসময় কথার ফুলঝুরি দিয়ে আর জাতির বিবেক বলে এদেরকে ঘুম পড়িয়ে রাখে। সাংবাদিকরা এবার জেগেছে। তাদের দমিয়ে রাখা যাবেনা, অধিকার নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা কী চায় তা রাষ্ট্রের পক্ষে সরকারকে শুনতে হবে এবং এ ব্যাপারে দায়িত্বশীল ভুমিকা নিতে হবে। সমাজের নানা পেশাজীবীদের দক্ষতা, মর্যাদা এবং রুটিরুজির নিশ্চয়তায় রাষ্ট্রের সরব ভুমিকা রয়েছে। কিন্তু সাংবাদিকদের প্রশ্নে রাষ্ট্র নীরব, যা দূ:খজনক। তবে সরকারের তথ্য মন্ত্রী ইতিমধ্যে সাংবাদিকদের তালিকা, সুরক্ষা আইন নিয়ে কথা বলছেন তাকে আমরা স্বাগত জানাই। প্রধান মন্ত্রী এবং তথ্য মন্ত্রীকে সাংবাদিকদের সমস্যার কথা সরাসরি শুনতে হবে। মুষ্টিমেয় কিছু কুলীন সাংবাদিকের কথা শুনলে হবেনা। কতিপয় কুলীন সাংবাদিক এবং আমলাদের কথামত বিগত সরকার ৭ বছর ধরে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করছিল কিন্তু তা আলোর মুখ দেখাতে পারেনি। কুলীন সাংবাদিকদের কথাতো এ যাবত শুনেছেন, এখন ৬৩ জেলার সাংবাদিকের কথা শুনুন, তাদের কী সমস্যা? তাদের দাবি কি?
নেতৃবৃন্দ বলেন, সরকারকে অবশ্যই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবির কথা শুনতে হবে। এতে দেশের গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি হবে। পুরানো ধাঁচের সাংবাদিকতা চলবেনা। গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে অকার্যকর প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তথ্য মন্ত্রণালয়কে তথ্য কমিশন গঠনের মাধ্যমে মিডিয়া এবং সাংবাদিক সংগঠন গুলোকে নিয়ন্ত্রণ এবং নিবন্ধনের আওতায় আনতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া গুজব পরিবেশন করে দেশ ও জনগনকে বিভ্রান্তি করা যাবেনা। যা ইতিমধ্যে তথ্য মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন। মন্ত্রী সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথাও বলেছেন। যা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। সাংবাদিকতা পেশার উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়ে রাখা যাবেনা। ইতিপূর্বে বহুবার আইন প্রণয়ন করে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল, নতুন করে কেউ যেনো তা না করে । এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের দাবি গুলো শুনে সংসদে উত্থাপন করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ৫৫ বছরের এই দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের কোনও দাবি, অধিকার আজও পূরণ হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি পূরণ করতে সরকারের নিকট আহবান জানান। সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহণে দাবি সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা গুলো বলেছেন।
নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রকাশ, সাংবাদিক নিয়োগ নীতিমালা তৈরি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ ১৪ দফা দাবি মেনে নিতে আহবান জানান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব করেন।অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিকদের সর্ববৃহৎ জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, আরজেএফের চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব সুজন মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সভাপতি আবু বকর সিদ্দিক, সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি আবুল হোসেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন।
সমাবেশে আয়োজক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু,  সহ-সম্পাদক সবুজ হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, আব্দুল বাতেন বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় কমিটির নেতা সৈয়দ খায়রুল আলম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন, সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, সদস্য জামাল হোসেন, শাওন বাঁধন, আসমা আক্তার, মৌসুমি আক্তার, রোজি আক্তার, মরিয়ম আক্তার মারিয়া, রোমানা সানজু, খিলক্ষেত প্রেস ক্লাব সভাপতি হাবিব সরকার স্বাধীন, বিএমএসএফের ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, নারায়নগঞ্জ বন্দর শাখার সাধারণ সম্পাদক জিকে রাসেল, বরগুনা জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম, কুমিল্লার আব্দুল কাদের অপু, লক্ষ্মীপুর জেলা শাখার ফারুক আহমেদ কক্সবাজার জেলা জামাল উদ্দীন প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা রমনা পার্কে গিয়ে শেষ হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar