ফুলবাড়ী মালিকবিহীন ১ লক্ষ্য ৬৯ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক।
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা ও বিরামপুর বিশেষ ক্যাম্প এবং অচিন্তপুর ও খানপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ৪টি মাদক এবং চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৯৬ কেজি বাংলাদেশী লোহার স্ক্রু এবং ৮২৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয় ২৯ বিজিবি।
মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সিজার মূল্য ১লক্ষ ৬৯ হাজার টাকা।
লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি*
অধিনায়ক জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।