ফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ীতে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করন কর্মশালা ও হাইব্রিড-১০ জাতের ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে ফুলবাড়ী উপজেলার আটপুকুরহাট এলাকায় ব্র্যাক সিডের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ডিলার ফরহাদ হোসেন আকাশ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া। কৃষিবিদ মোফাখাইরুল ইসলাম, মনিটরিং অফিসার মোঃ সেলিম রেজা টিএসও তানভীর সরকার।
কর্মশালায় বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত প্রায় ৫০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সময়োপযোগী হাইব্রিড ধান, আলু, উফশী ধান, ভুট্টা, বায়োপেস্টিসাইড ও বিভিন্ন সবজি বীজের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে আমন মৌসুমের আলোড়ন সৃষ্টিকারী ব্র্যাক হাইব্রিড ১০ ধানের বীজ মডেল কৃষকদের মাঝে বিতরণ করা হয়। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়