May 10, 2026, 11:22 am
শিরোনামঃ
ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিন: ঢাকায় মানববন্ধন ও সমাবেশে মাহমুদুল হাসান মানিক বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ কংগ্রেসের প্রতিবাদ। পিপিআর-২০২৫ লঙ্ঘনের অভিযোগ, নরসিংদী সদর হাসপাতালের টেন্ডারে হাইকোর্টের রুল কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে হামে শিশু মৃত্যুর দায়ে ইউনুসের বিচার করুন: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে মনীষা খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ ফুলবাড়ী মালিকবিহীন ১ লক্ষ্য ৬৯ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক। ফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই! বীরগঞ্জে প্রতারক চক্রের অপতৎপরতায় জনমনে বিভ্রান্তি. রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী মহাসড়কের পাশে শিল্পবর্জ্যের স্তূপ, মাধবপুরে জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি মাধবপুরে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। পারভেজ সভাপতি কালাম সম্পাদক নির্বাচিত মুরাদনগরে ১৬৭টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ধর্মমন্ত্রী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়গণের বদলিজনিত বিদায় সংবর্ধনা সরকারি নির্দেশ কেবল নথিতে; দাগনভূঞায় কোচিং সিন্ডিকেটের কাছে জিম্মি প্রশাসন তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা কালিয়াকৈরে দুই মণ ধানের দামে এক মণ ওজনের কামলা,পানি-কাদায় ধান কাটলে ১৪০০ টাকা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক রেলকর্মকর্তা ? টানা কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক : পরে ছুটি মঞ্জুরের অভিযোগ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ, ভুক্তভোগীদের প্রতিবাদ মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আলোচনায় টপস্টার গ্রুপ জামিনে মুক্ত হলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আ. লীগ নেতা শেখ মো. আব্দুল আহাদ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেনবাগ ছাত্রদলের কমিটি ঘিরে বিস্ফোরক অভিযোগ, পদ পাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতারা! বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি পাঁচ কৃতি সন্তানকে সংবর্ধনা দেবে প্যারিস বাংলা প্রেসক্লাব কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু ভারপ্রাপ্ত’ দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, সেবাপ্রার্থীদের ভোগান্তি হাওরের ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন ৯ মে ১৫ মে কালি ও কলমের ঢাকায় আনিসুজ্জামান স্মারক বক্তৃতা স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠির কাঠালিয়ায় স্বামীর বাড়িতে অবস্থান ধর্মঘাট চিকিৎসক নেই, উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির হাতে চিকিৎসাসেবা তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি কুমিল্লা মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ
Notice :

মহাসড়কের পাশে শিল্পবর্জ্যের স্তূপ, মাধবপুরে জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

মহাসড়কের পাশে শিল্পবর্জ্যের স্তূপ, মাধবপুরে জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিল্প ও গৃহস্থালি বর্জ্য ফেলে স্তূপ আকারে তৈরি হয়েছে যেন এক ‘ময়লার বার্গার’। অভিযোগ উঠেছে, স্থানীয় পাইওনিয়ার ডেনিম ও পাইওনিয়ার গার্মেন্টস কোম্পানি লিমিটেড দীর্ঘদিন ধরে তাদের কারখানা ও আবাসিক এলাকার বর্জ্য মহাসড়কের পাদদেশে ফেলে আসছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণ, ভোগান্তিতে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, কোম্পানির গেটসংলগ্ন মহাসড়কের পাশে বিস্তীর্ণ এলাকাজুড়ে জমে রয়েছে বর্জ্যের স্তূপ। শিল্পবর্জ্য ও গৃহস্থালি ময়লার মিশ্রণে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে অসহনীয় দুর্গন্ধ। মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকেই জানান, দুর্গন্ধের কারণে সড়কের পাশে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে খোলা স্থানে বর্জ্য ফেলার ফলে এলাকায় শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। একই সঙ্গে আশপাশের পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির এক পরিচ্ছন্নতাকর্মী জানান, কর্তৃপক্ষের নির্দেশেই প্রতিদিন সকালে ভ্যানে করে কারখানার বর্জ্য এনে সেখানে ফেলা হয়। তবে কোম্পানি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, “আমাদের কোনো বর্জ্য এখানে ফেলা হয় না। এলাকার বাসাবাড়ির ময়লা ফেলার কারণে মানুষ ভুল বুঝছে।”
যদিও স্থানীয়দের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, প্রতিদিন সকালে কোম্পানির কর্মীদের ভ্যানে করে বর্জ্য ফেলতে দেখা যায়। এ বিষয়ে তাদের কাছে ছবি ও ভিডিও প্রমাণও রয়েছে বলে জানিয়েছেন তারা।
এলাকাবাসীর ভাষ্য, শিল্পায়ন প্রয়োজন হলেও পরিবেশ ধ্বংস করে উন্নয়ন কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তারা অবিলম্বে বর্জ্য ফেলা বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমে থাকা বর্জ্য অপসারণ করে এলাকাটি জীবাণুমুক্ত করার দাবি জানিয়েছেন।
পরিবেশবিদদের মতে, শিল্পবর্জ্য যথাযথ ব্যবস্থাপনা ছাড়া উন্মুক্ত স্থানে ফেললে তা মাটি, পানি ও বায়ুদূষণের বড় কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬গ অনুযায়ী অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণ বর্জ্য ফেলা দণ্ডনীয় অপরাধ। এছাড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুযায়ী শিল্প-কারখানাগুলোকে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা ও শোধন ব্যবস্থা নিশ্চিত করতে হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক ড. মোঃ ইউসুফ আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে মোবাইলে কথা বলতে পারব না। অফিসে এসে কথা বলতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar