শ্রীমঙ্গল থানার অভিযানে মাদকসহ ১০ আসামি গ্রেফতার, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় ৩ জনসহ বিভিন্ন মামলার মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১২টা ১০ মিনিটে এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মির্জাপুর ইউনিয়ন-এর বৌলাশিরা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ২৯,৭০০ টাকা) এবং একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেল (আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা) উদ্ধার করা হয়।
অপরদিকে, একই থানা পুলিশের আরেকটি দল এসআই দিপংকর হালদারের নেতৃত্বে ১৮ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ৫টা ৪৫ মিনিটে ভানুগাছ রোড এলাকার ভানুগাছ রোড চত্তর-এ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় মোঃ ফরহাদ হোসেন (৩০) এবং আওলাদ ই রাসুল সৌরভ (৩৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৮,১০০ টাকা) উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ৩ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।