১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্য ১৫ এপ্রিল ২০২৬ ইংরেজি রোজ বুধবার রাত ৮:৩০ ঘটিকার সময় ফেডারেশনের সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু’র সভাপতিত্বে ও মহানগর সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগরীর সাবেক সভাপতি ও সিলেট মহানগর জামাতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।