April 23, 2026, 12:08 am
শিরোনামঃ
রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা সংসদে পাহাড়ের পক্ষে সোচ্চার ওয়াদুদ ভূঁইয়া: শান্তি, উন্নয়ন ও অধিকার নিশ্চিতের জোর দাবি কুমিল্লা তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বড় বোনের জানাজায় অংশ নিলেন আসাদুজ্জামান চৌধুরী সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ কুলিয়ারচরে সরকারি রাস্তার দুই সাইড দখল মুক্ত না হওয়ায় নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ ; জনদুর্ভোগ চরমে তারাকান্দায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার; আইজিপি বরাবর অভিযোগ ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম। নবীনগরে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০জন এক দেশে দুই আইন? মাধবপুরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি
Notice :

এক দেশে দুই আইন? মাধবপুরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

এক দেশে দুই আইন? মাধবপুরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এসএসসি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাকে ঘিরে সাংবাদিকদের কেন্দ্র প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন দণ্ডবিধির ১৪৪ ধারা জারির দোহাই দিয়ে সাংবাদিকসহ বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, লিখিত আবেদন করেও পাঁচজন সাংবাদিককে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এতে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে দাবি তাদের। সাংবাদিকদের মতে, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের উপস্থিতি গুরুত্বপূর্ণ হলেও উল্টো সাংবাদিকদের বাইরে রাখা হচ্ছে, যা জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেননি বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর মাধবপুরে কোনো ইউএনও এমন সিদ্ধান্ত নেননি।

বৃত্তি পরীক্ষাতেও একই অভিযোগ :

সম্প্রতি অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার সময়ও ১৪৪ ধারা জারির দোহাই দিয়ে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ওই সময় সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন সাংবাদিকদের জানান, ইউএনওর নির্দেশ রয়েছে সাংবাদিকদের প্রবেশের অনুমতি না দেওয়ার জন্য। তিনি বলেন, কোনো সাংবাদিক পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে লিখিতভাবে আবেদন করে অনুমতি নিতে হবে ইউএনও’র কাছ থেকে।

বৃত্তি পরীক্ষার সময় অনুমতি না পাওয়ার অভিজ্ঞতার পর এবারের এসএসসি পরীক্ষার আগেই পাঁচজন সাংবাদিক লিখিতভাবে অনুমতির আবেদন করেন। তবে সেই আবেদনেও অনুমতি মেলেনি বলে জানা গেছে।

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কায়েস আহমেদ সালমান বলেন, “এটি শুধু অনুমতি না দেওয়ার বিষয় নয়, এটি সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ। এতে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে।”
দৈনিক মানবজমিনের প্রতিনিধি এমএম গউস বলেন, “পরীক্ষা কেন্দ্রে নকল বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের। সেখানে সাংবাদিকদের ঢুকতে না দেওয়া হলে এসব অভিযোগ আরও জোরালো হবে।”

মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের মাধবপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এম এ কাদের বলেন, সাংবাদিকতার দেড় যুগের অভিজ্ঞতায় তিনি এমন সিদ্ধান্ত আগে দেখেননি, যেমনটি মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মাধবপুর উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করা হলেও অধিকাংশ ক্ষেত্রে ‘দেখছি’ বা ‘ব্যবস্থা নেওয়া হবে’—এমন আশ্বাস পাওয়া গেছে, তবে দৃশ্যমান অগ্রগতি সীমিত। তিনি জানান, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পুনঃপুন সংবাদ প্রকাশের পরও কার্যকর পদক্ষেপ প্রত্যাশিত মাত্রায় দেখা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করলে উপজেলার সমস্যাগুলো সমাধানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

প্রশাসনের বক্তব্য :
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাংবাদিকসহ বহিরাগতদের কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেন্দ্রে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন বলেও জানানো হয়।

তবে এ যুক্তি মানতে নারাজ সাংবাদিকরা। তাদের মতে, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক।

হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম বলেন, “সাংবাদিকদের বাদ দিয়ে কোনোভাবেই স্বচ্ছতা নিশ্চিত করা যায় না। নিয়ম মেনেই তাদের প্রবেশের সুযোগ দেওয়া উচিত ছিল।”

জেলা প্রশাসকের বক্তব্য :

বিষয়টি নিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, সাংবাদিকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই এবং ১৪৪ ধারা সাংবাদিকদের জন্য নয়। তবে কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে হবে। পরীক্ষার হলরুমে প্রবেশ করে ছবি বা ভিডিও ধারণ করা যাবে না বলেও তিনি জানান।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের প্রশ্ন—দেশের অন্যত্র সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারলেও মাধবপুরে কেন এমন পরিস্থিতি তৈরি হলো? এক দেশে কি দুই ধরনের আইন চলছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar