তাহিরপুরে বজ্রপাতে নিহত ১,আহত ১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে আবুল কালাম নামে একটি হাঁসের খামারের কর্মচারী নিহত হয়েছেন । এ সময় নুর মোহাম্মদ নামে আরেক কর্মচারী আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিয়ান হাওরে এ ঘটনা ঘটে।
মৃত আবুল কালাম তাহিরপুর সদর ইউনিয়নের গাজিপুর গ্রামের বাসিন্দা আবু বক্করের ছেলে। আহত নুর মোহাম্মদ বড়দল দক্ষিণ ইউনিয়নের জামলাবাজ গ্রামের আলী আওয়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম ও নুর মোহাম্মদ মাটিয়ান হাওরে একটি হাঁসের খামার দেখাশোনা করতেন। শনিবার সকালে প্রতিদিনের মত হাঁস দেখাশোনা করতেন। হঠাৎ করে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলে আবুল কালামের নিহত হয়েছেন। নুর মোহাম্মদ নামে গুরুতর আহত হন। পরে নুর মোহাম্মদকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়েজ আহমদ নুরী জানান, নুর মোহাম্মদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সিলেটে পাঠনো হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে এমএজি উসমানি মেডিকেলে পাঠানো হয়েছে।