ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ
জমি নিয়ে বিরোধে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামের মো: শাহজাহান মাষ্টার এর সাথে দীর্ঘ দিন ধরে মো: সিদ্দিক উকিল ও ফুল মিয়া উকিল সহ একাধিক ব্যক্তির সাথে দির্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
মো’শাহজাহান মাষ্টার এর পৈতৃক সম্পত্তি জোর করে দখল করে ভোগ করার চেষ্টা করে।
বিভিন্ন সময় এস্থানীয় শালিশগন মিমাংসার চেষ্টা করে থাকে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় হতে অদ্য পর্যন্ত এর প্রভাব খাঁটিয়ে বিভিন্ন রকম ক্ষতি করে আসছে এবং অন্য উপায় জমি দখল করার চেষ্টা করে। পূবের্র শালিশ মিমাংসার ধারাবাহিকতায় ২১-০৪-২০২৬ তারিখ চূড়ান্ত শালিশ মিমাংসার তারিখ নির্ধারিত ছিল।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে শাহজাহান মাস্টার তার নিজের বাগান থেকে ৪ ছড়ি কলা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির মৃধাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক বলেন,কবির মৃধার চিকিৎসা চলমান।
ইউনিয়ন বিএনপির নেতা আসাদুর রহমান বলেন তাদের বিতরে দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ
চলে আসছে বিবাদী সিদ্দক উকিল সহ তার সাথের লোকজন এস্থানীয় শালিশ মিমাংসার তোয়াক্কা করে না এরা বিভিন্ন সময় এলাকায় সহিংসতা করে থাকেন।
কাঁঠালিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জানান উভয় পক্ষের ভিতর জমি-জমার বিরোধ আছে এবং তাদের শালিশ ব্যবস্থা চলমান।
এবিষয় কাঠালিয়া থানার ওসি আবু নাসের রায়হান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূবর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে।