May 10, 2026, 12:27 pm
শিরোনামঃ
ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিন: ঢাকায় মানববন্ধন ও সমাবেশে মাহমুদুল হাসান মানিক বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ কংগ্রেসের প্রতিবাদ। পিপিআর-২০২৫ লঙ্ঘনের অভিযোগ, নরসিংদী সদর হাসপাতালের টেন্ডারে হাইকোর্টের রুল কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে হামে শিশু মৃত্যুর দায়ে ইউনুসের বিচার করুন: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে মনীষা খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ ফুলবাড়ী মালিকবিহীন ১ লক্ষ্য ৬৯ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক। ফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই! বীরগঞ্জে প্রতারক চক্রের অপতৎপরতায় জনমনে বিভ্রান্তি. রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী মহাসড়কের পাশে শিল্পবর্জ্যের স্তূপ, মাধবপুরে জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি মাধবপুরে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। পারভেজ সভাপতি কালাম সম্পাদক নির্বাচিত মুরাদনগরে ১৬৭টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ধর্মমন্ত্রী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়গণের বদলিজনিত বিদায় সংবর্ধনা সরকারি নির্দেশ কেবল নথিতে; দাগনভূঞায় কোচিং সিন্ডিকেটের কাছে জিম্মি প্রশাসন তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা কালিয়াকৈরে দুই মণ ধানের দামে এক মণ ওজনের কামলা,পানি-কাদায় ধান কাটলে ১৪০০ টাকা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক রেলকর্মকর্তা ? টানা কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক : পরে ছুটি মঞ্জুরের অভিযোগ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ, ভুক্তভোগীদের প্রতিবাদ মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আলোচনায় টপস্টার গ্রুপ জামিনে মুক্ত হলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আ. লীগ নেতা শেখ মো. আব্দুল আহাদ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেনবাগ ছাত্রদলের কমিটি ঘিরে বিস্ফোরক অভিযোগ, পদ পাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতারা! বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি পাঁচ কৃতি সন্তানকে সংবর্ধনা দেবে প্যারিস বাংলা প্রেসক্লাব কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু ভারপ্রাপ্ত’ দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, সেবাপ্রার্থীদের ভোগান্তি হাওরের ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন ৯ মে ১৫ মে কালি ও কলমের ঢাকায় আনিসুজ্জামান স্মারক বক্তৃতা স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠির কাঠালিয়ায় স্বামীর বাড়িতে অবস্থান ধর্মঘাট চিকিৎসক নেই, উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির হাতে চিকিৎসাসেবা তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি কুমিল্লা মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ
Notice :

কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী

 

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে সরকার। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন শনিবার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওর এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আর্থিক সহায়তার চেক ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “কৃষকদের উন্নয়নে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। কৃষকের ঘামে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। তাই কৃষকদের অর্থনৈতিকভাবে সুরক্ষিত করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হচ্ছে। জেলা পর্যায়ে তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। শিগগিরই ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ শুরু হবে, যাতে তারা ন্যায্য দাম পান।
হাওরের বাঁধ ও বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পানি প্রবাহ স্বাভাবিক রাখতে উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান
বিকেলে নাসিরনগর শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। হাওরে ধান নষ্ট হয়ে হৃদরোগে মারা যাওয়া কৃষক আহাদ মিয়ার পরিবারের হাতে তুলে দেওয়া হয় দুই লাখ টাকার চেক। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষককে দেওয়া হয় ৩০ কেজি করে চাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রহিম। স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান বলেন, “হাওরবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় থাকবে।”
ক্ষয়ক্ষতির চিত্র
কৃষি বিভাগের তথ্য অনুসারে, নাসিরনগর উপজেলায় চলতি বোরো মৌসুমে প্রায় ১১ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৩০৫ হেক্টর জমির ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা। তবে কৃষকরা জানিয়েছেন, প্রকৃত ক্ষতি আরও অনেক বেশি।
বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় হাওরের পানি কমতে শুরু করেছে। তবে এখনও অনেক জমিতে পানি জমে থাকায় কৃষকদের মধ্যে উদ্বেগ রয়ে গেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনসহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন ও সাংগঠনিক সম্পাদক আলী আজ্জম চৌধুরীসহ বিভিন্ন দলের নেতারাও উপস্থিত ছিলেন।
এম এ হান্নান ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী, তারেক রহমান ও কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar