বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। পারভেজ সভাপতি কালাম সম্পাদক নির্বাচিত
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অন্তর্ভুক্ত বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী আঞ্চলিক বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
-২০২৬ শনিবার (৯ মে) বাস মালিক সমিতির কার্যালয়ে সকাল সাড়ে ৯ টায় হতে বিকাল সাড়ে ৩ টায় পর্যন্ত বিরতীহীনভাবে কোন অপ্রীতি ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। মো:হেদায়েত হোসেন পারভেজ পারভেজ সভাপতি আবুল কালাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে পারভেজ-কালাম প্যানেল এবং মো: চুন্নু-শাহ আলম প্যানেল দুইটি প্যানেলে ১৫টি পদে ২৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। মো: চুন্নু-শাহ আলম প্যানেলের সাধারন সম্পাদক প্রার্থী শাহ আলম মোল্লা কারাবন্দি অবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন। মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ প্রিজাইডিং অফিসার,হোসাইন মিয়া সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রকাশ মল্লিক ও মো: শাহিন মিয়া পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে মো: হেদায়েত হোসেন পারভেজ মোল্লা আনারস প্রতিকে ৪৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: চুন্নু মিয়া ছাতা প্রতিকে ২৭ ভোট পেয়েছেন। আবুল কালাম মই প্রতিকে ৩৭ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি কারাবন্দি মো: শাহ আলম মোল্লা বাস প্রতিকে ৩২ভোট পেয়েছেন।
অন্যান্যের পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি পদে আবুল কালাম ঢালী ও মো: জব্বার মোড়ল,সহসম্পাদক পদে মতিয়ার রহমান ও মো: সাইফুল ইসলাম তারা, কোষাধ্যক্ষ পদে আ: আহাদ
,দপ্তর সম্পাদক পদে মো: হাসান মোল্লা,সড়ক
সম্পাদক পদে মো:ইসমাইল হোসেন শেখ, মোঃ ওবায়দুর রহমান বাদল ও মো: নান্নু ফকির এবং কার্যকরি সদস্য পদে বিউটি আক্তার (চবু ঢালী),গফফার মোড়ল,মো: জাকারিয়া মিয়া ও মোতাচ্ছের শেখ।