April 22, 2026, 10:42 am
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ দাবী ও ইউ,পি সদস্যদের শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ দাবী ও ইউ,পি সদস্যদের শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বারের বিরুদ্ধে ইউ,পি মেম্বারদের কাছে উৎকোচ দাবী,গালিগালাজ ও শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এঘটনায় ১৪নং উজানী ইউনিয়ন পরিষদের একাধিক ইউ,পি সদস্যরা ৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ২টার দিকে উজানী ইউনিয়নের বাসুদেবপুর দাসবাড়ি হতে উত্তর দিকে ৭০নং বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এসে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পরিতোষ বৈদ্যের কাছে উৎকোচ দাবী করেন। উক্ত মেম্বার উৎকোচের টাকা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় লোকজনের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্চিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও অভিযোগে বলা হয়,২০২৪-২৫ অর্থ বছরের কাবিখা প্রকল্পের আওতায় বাসুদেবপুর ওবায়দুলের বাড়ি হতে পশ্চিমে ওয়াপদা খাল পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ প্রকল্পের শেষ বিলের সময় মামলার ভয় দেখিয়ে পরিতোষ বৈদ্যের কাছ থেকে ৬০ হাজার টাকা উৎকোচ নেন তিনি। একইভাবে টিআর প্রকল্পের আওতায় হেমায়েত মোল্লার বাড়ি হতে পূর্ব দিকে সরকারি হালট হয়ে ওহাব শেখের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ প্রকল্পে সিপিসি মোঃ জিহাদুর রহমানের কাছ থেকে ৩০হাজার টাকা এবং বন্যাহাটি ৯নং ওয়ার্ডে জগদীশ মৃধার বাড়ি হতে পূর্ব দিকে ওয়াপদা খাল পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পে সিপিসি জয়দেব মন্ডলের কাছ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ নেয়ার কথা অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় টাকা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ইউ,পি সদস্যদের গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। এমনকি স্থানীয়রা বাধা দিতে এলে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি কানাই মুখাকেও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের ১৭৬নং পার্টিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্প পরিদর্শনের সময় সংরক্ষিত মহিলা সদস্য শিফুল বিশ্বাসের কাছেও উৎকোচ দাবী করা হয়। তিনি টাকা দিতে রাজি না হলে তাকেও অপমান ও লাঞ্চিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে ইউনিয়নের একাধিক ইউপি সদস্য পল্লব চৌধুরী, দীপংকর বিশ্বাস, মৃদুল বিশ্বাস, পলি বিশ্বাস, ত্রিনাথ পাণ্ডে ও পংকজ হালদারের কাছ থেকেও মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা উৎকোচ আদায়ের অভিযোগ উঠেছে। যাহা সম্পন্ন নিয়ম বহি:ভুত কাজ। অভিযোগকারী ইউ,পি সদস্যরা জানান, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এধরনের আচরণ তাদের জন্য অত্যন্ত অপমানজনক ও দুঃখজনক। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৫ এপ্রিল মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে উপযুক্ত বিচার দাবি করেছেন।
এছাড়া গত ২এপ্রিল বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোশাররফ হোসেন মোল্লা প্রজেক্টের কাজ সম্পন্ন করে ফাইনাল বিল আনতে গেলে তার কাছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার মোটা অংকের উৎকোচ দাবী করেন। মেম্বার উৎকোচের টাকা দিতে অস্বীকৃতি জানালে মোঃ মোশাররফ হোসেন মোল্লাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তার সার্টের কলার ধরে গালি গালাচ করে মারপিট করতে থাকে। পাশের রুমের থেকে লোকজন এসে তাকে উদ্ধার করেন। উল্লেখ্য,উক্ত মেম্বারের কাছে থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উক্ত প্রজেক্ট বাবদ ৬০ হাজার টাকা উৎকোচ নিয়েছেন। এরপর ইউ,পি সদস্য মোশারফ হোসেন মোল্লা ২ এপ্রিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আব্দুল জব্বারের বিরুদ্ধে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল ইসলামের সাথে আলাপকালে তিনি বলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোশাররফ হোসেন মোল্লাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন,যাহা অত্যম্ত ন্যক্কারজন কাজ করেছেন। ইউ,পি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম প্রশাসনের কাছে মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের উপযুক্ত বিচার দাবী করেছেন। এছাড়া কয়েকজন চেয়ারম্যান ও মেম্বারের সাথে যোগাযোগ করলে তারা জানান, বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার প্রতিটি প্রজেক্ট থেকে
মোটা অংকের উৎকোচ নেন। কোন মেম্বার দিতে অস্বীকৃতি জানালে মামলার ভয় দেখিয়ে তাদের সাথে দুর ব্যবহার করেন।
এব্যাপারে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির মহোদয়ের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগের প্রাপ্তির কথা স্বীকার করেন এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar