April 22, 2026, 10:25 am
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

কালিয়াকৈরে ১২হাজার টাকার চাকরি থেকে ১২কোটি টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর (গাজীপুর):

কালিয়াকৈরে ১২হাজার টাকার চাকরি থেকে ১২কোটি টাকার সম্পদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় স্বল্প আয়ের চাকরি থেকে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ঘিরে আলোচনায় রয়েছেন স্থানীয় বাসিন্দা মো:সায়েদ আলীর ছেলে মোহাম্মদ লাভলু হোসেন। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন তিনি। শুরুতে তার মাসিক বেতন ছিল প্রায় ১২ হাজার টাকা, যা পরবর্তীতে ১৮ হাজার টাকায় উন্নীত হয়। তবে একই সময়ে তার সম্পদের দ্রুত বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, আর্থিক সংকটে পড়া সাধারণ মানুষকে উচ্চ হারে সুদে টাকা ধার দেওয়ার মাধ্যমে তিনি বড় অঙ্কের অর্থ লেনদেন করতেন। কয়েকজন ভুক্তভোগীর দাবি, সময়মতো অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হতো এবং একপর্যায়ে জমি বা সম্পত্তি হস্তান্তরে বাধ্য করা হয়েছে।
ভূমি রেকর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চন্দরা মৌজার আরএস ১২২১ নম্বর দাগে তার নামে দুইটি দলিলে মোট ৪৪.৭৫ শতাংশ জমি রয়েছে (দলিল নং ১১৩৫০,রেজিষ্ট্রেশন:০৩/০৯/২০২৩ ), দলিল নং ৩১৮২, রেজিস্ট্রেশন: ১২/০৫/২০২৫), যার বর্তমান বাজারমূল্য স্থানীয়দের দাবি অনুযায়ী আনুমানিক ১০ কোটি টাকা । একই দাগে তার স্ত্রীর নামেও প্রায় ৯.৫০ শতাংশ জমি রয়েছে (দলিল নং ৬৭৩৮, রেজিস্ট্রেশন: ০৩/০৮/২০২৫) যার মূল্য আনুমানিক ২ কোটি টাকা বলে জানা গেছে।
এছাড়াও, উলুসারা মৌজায় ৫ শতাংশ ও চান্দরা মৌজায় ৪.৬২ শতাংশ জমি তার নিয়ন্ত্রণে রয়েছে যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৮০ লক্ষ টাকা বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

অন্যদিকে, ২০২৩-২০২৪ অর্থবছরের আয়কর রিটার্নে তার হাতে নগদ অর্থ দেখানো হয়েছে ৫ লাখ ৯০ হাজার টাকা এবং মোট নেট সম্পদ উল্লেখ করা হয়েছে প্রায় ৩৭ লাখ টাকা। তবে এলাকাবাসীর অভিযোগ, বাস্তব সম্পদের পরিমাণ এর চেয়ে অনেক বেশি এবং আয়কর নথিতে সঠিক তথ্য প্রতিফলিত হয়নি।
স্থানীয়দের আরও দাবি, তার নামে একাধিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট ও লেনদেন থাকতে পারে।

ভুক্তভোগী মোঃ আজিজুল ইসলাম বলেন আমি তারদের কাছ থেকে ১৬ লক্ষ টাকা নিয়েছিলাম যার বিনিময়ে সুদ হিসেবে আরো ৫০ লক্ষ টাকা পরিশোধ করেছি। পরবর্তীতে আমি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে লাভ দিতে পারতেছিলানা তাই তারা বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে এবং কি আমাকে আটকে রাখে। তারা পরবর্তীতে আমার নামে উলুসারা মৌজায় ৫ শতাংশ জমি ছিল তা লিখে দিতে বাধ্য করে। তারা আমার কাছে যে টাকা পাবে আমার জমির চাইতেও জমির দাম ৫ লক্ষ টাকা বেশি ছিল এখন পর্যন্ত সে পাঁচ লক্ষ টাকা আমাকে ফেরত দেয়নি।

আরেকজন ভুক্তভোগী নাম প্রকাশের অনিচ্ছুক বলে জানায় আমি চল্লিশ লক্ষ টাকা নিয়েছি লাভ হিসেবে প্রায় ১ কোটি টাকা উপরে পরিশোধ করেছে। আমার কাছে এখনো টাকা পাবে আমি পরিশোধ করতে পারিনি।

শরিফা বেগম নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন লাভলু সম্পর্কে আমার চাচা আমি ওর মার্কেটে দোকান করতাম ও মানুষের কাছ থেকে অতিরিক্ত লাভ তো নিতই টাকা কাছে নাই বিকাশে আনতে হবে বলে আরো অতিরিক্ত টাকাও নিত। এইভাবে অনেককে নিঃস্ব করেছে। তিনি আরো বলেন এই মার্কেটে অনেকগুলো ট্রান্সপোর্টের অফিস রয়েছে এই অফিসগুলোতে পুতি লাখে দিনে ১ থেকে ২ হাজার টাকা লাভে টাকা লাগিয়ে থাকে। ও এবং ওর ফ্যামিলির বিরুদ্ধে কথা বলতে গেলে অর মামার রাজনৈতিক প্রভাব ও মামলা দিয়ে হয়রানি করে।

নাম প্রকাশের অনিচ্ছুক আরেকজন বলেন ওর আপন ভাইরা সাইফুদ্দিন এর কাছে ২৫ লক্ষ টাকা রয়েছে ট্রান্সপোর্ট গুলোতেও প্রায় ২০ লক্ষ টাকা রয়েছে আরো ২-৩ লক্ষ টাকা করেতো লোকজনের হিসাবেই নাই। ওদের বিচার হওয়া দরকার।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোহাম্মদ লাভলু হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই দাবি করে।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী অনুমোদন ছাড়া ব্যক্তি পর্যায়ে উচ্চ সুদে অর্থ লেনদেন আইনত দণ্ডনীয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, “বিষয়টি সম্পর্কে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar