May 11, 2026, 2:30 pm
শিরোনামঃ
কুড়িগ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন মাছ ধরা বন্ধ, চুলায় আগুন নেই-হাতিয়ায় কাঁদছে জেলে পরিবার অদম্য নাদিরা: দারিদ্র্য জয় করে ফুটবলে ভাণ্ডারিয়ার নতুন বিস্ময় চা-শ্রমিকদের সম্পর্কে চা-বোর্ড চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদে চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের আত্মপ্রকাশ: নেতৃত্বে মিজান ও কাশেম পাটগ্রাম সীমান্তে ৫১ বিজিবি’র কঠোর নজরদারি যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা–ওসি আনোয়ার হোসেন কুমিল্লা চিকিৎসক সংকটে মুরাদনগর, বাঙ্গরা উপস্বাস্থ্যকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড মন্ত্রিসভায় ফয়সলকে দেখতে চায় মাধবপুর-চুনারুঘাটবাসী গুনিয়াউকের শাহাদাত মেহেদী: লাল-সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্নে এগিয়ে চলা এক তরুণ ক্রিকেটার ২ লাখ টাকা ঘুষ না পেয়ে ব্যাকডেটে রায় দিলেন জোনাল অফিসার নাজমুল নাজিরপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে ধানবীজ বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর বিশিষ্ট নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিন: ঢাকায় মানববন্ধন ও সমাবেশে মাহমুদুল হাসান মানিক বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ কংগ্রেসের প্রতিবাদ। পিপিআর-২০২৫ লঙ্ঘনের অভিযোগ, নরসিংদী সদর হাসপাতালের টেন্ডারে হাইকোর্টের রুল কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে হামে শিশু মৃত্যুর দায়ে ইউনুসের বিচার করুন: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে মনীষা খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ ফুলবাড়ী মালিকবিহীন ১ লক্ষ্য ৬৯ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক। ফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই! বীরগঞ্জে প্রতারক চক্রের অপতৎপরতায় জনমনে বিভ্রান্তি. রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী মহাসড়কের পাশে শিল্পবর্জ্যের স্তূপ, মাধবপুরে জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি মাধবপুরে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। পারভেজ সভাপতি কালাম সম্পাদক নির্বাচিত মুরাদনগরে ১৬৭টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ধর্মমন্ত্রী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়গণের বদলিজনিত বিদায় সংবর্ধনা সরকারি নির্দেশ কেবল নথিতে; দাগনভূঞায় কোচিং সিন্ডিকেটের কাছে জিম্মি প্রশাসন তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা কালিয়াকৈরে দুই মণ ধানের দামে এক মণ ওজনের কামলা,পানি-কাদায় ধান কাটলে ১৪০০ টাকা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক রেলকর্মকর্তা ? টানা কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক : পরে ছুটি মঞ্জুরের অভিযোগ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ, ভুক্তভোগীদের প্রতিবাদ মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আলোচনায় টপস্টার গ্রুপ
Notice :

তাহিরপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প অবহিতকরণ সভা সম্পন্ন

আব্দুল আলীম ইমতিয়াজ সিলেট ব্যুরো চিফ 01710503675

তাহিরপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প অবহিতকরণ সভা সম্পন্ন

তাহিরপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প অবহিতকরণ সভা তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসা মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলার প্রজেক্ট ম্যানেজার শ্রী অরুপ রতন দাশের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

১৪ (অক্টোবর) রোজ মঙ্গলবার ১১ঘটিকার সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ বাস্তবায়িত “Sustainable Access to Safe Water Through Alternative Technologies & Hygiene Session for the WASH Vulnerable Community of Sunamganj District (SASTHA)” প্রকল্পের অবহিতরণ সভা উপজেলা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার শ্রী অরুপ রতন দাশ প্রকল্প সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইন্জিনিয়ার মো: আল আমিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী হায়দার ।
বক্তব্য রাখেন শ্রী অরুপ রতন দাস
প্রজেক্ট ম্যানেজার
সুনামগঞ্জ জেলা,মো:আকবর বাদশা
এসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার
তাহিরপুর উপজেলা,
মো:মোশাররফ হোসেন
এসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার,
মো:আব্দুল ওয়াহাব
এসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার,
মো:আমজাদ হোসেন
এসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার
সুনামগঞ্জ সদর উপজেলা।
বক্তারা বলেন
ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্পের মাধ্যমে বিকল্প ও উপযোগী প্রযুক্তি ব্যবহার করে টেকসই নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে দুর্গম ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরাসরি উপকৃত হয়। একইসাথে স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত হাইজিন সেশন আয়োজন করা হবে, যা জনগণের আচরণগত পরিবর্তনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই প্রকল্পে নারী নেতৃত্বাধীন পরিবার, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ও অগ্রাধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে কেয়ারটেকার নির্বাচন করে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও টুলবক্স সরবরাহ করা হবে, যাতে ভবিষ্যতে পানির উৎসের রক্ষণাবেক্ষণ টেকসই সহজ হয় এবং স্থানীয় জনগণ নিজেরাই এ সুবিধা পরিচালনা ও মেরামত করতে সক্ষম হয়।

সভায় পানি মান পরীক্ষার বিষয়েও আলোকপাত করা হয়। বক্তারা উল্লেখ করেন, আয়রন, আর্সেনিক ও ব্যাকটেরিয়া দূষণের ঝুঁকি প্রতিরোধে প্রকল্পের আওতায় নিয়মিত পানি পরীক্ষা ও ক্লোরিনেশন কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া কমিউনিটি ভিত্তিক মালিকানা গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রকল্প সমাপ্তির পরও পানি সুবিধা টিকিয়ে রাখার ব্যবস্থা নিশ্চিত করা হবে। উপস্থিত অংশগ্রহণকারীরা একমত হন যে, স্থানীয় জনগণের সক্রিয় সম্পৃক্ততা ছাড়া কোনো প্রকল্প দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। তাই বাস্তবায়নের প্রতিটি ধাপে জনগণের মতামত, অংশগ্রহণ এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে মধ্যনগর উপজেলার অনেক মানুষ নিরাপদ পানির সংকট, আর্সেনিক ও আয়রন দূষণ, মৌসুমি বন্যার কারণে পানির উৎস নষ্ট হওয়া, দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহের কষ্ট ও স্বাস্থ্যবিধি সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাবে ভুগছে। বিশেষ করে নারী ও শিশুদের দৈনন্দিন জীবনে এই সমস্যা আরও তীব্র প্রভাব ফেলছে। এসব প্রেক্ষাপটে নতুন SASTHA প্রকল্প বাস্তবায়ন একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
তাহিরপুর উপজেলার তিনটি ইউনিয়নে মোট ১৫৯ টি আর্সেনিকমুক্ত গভীর নলকূপ প্রদান করবে।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, SASTHA প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সুনামগঞ্জ জেলায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে, পানিবাহিত রোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং বিশেষ করে নারীদের পানি সংগ্রহের শ্রম ও সময় কমে আসবে। এর ফলে তারা শিক্ষা, আয়ের কাজ ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে পারবে। শিশু ও প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে এবং সামগ্রিকভাবে জনস্বাস্থ্য ও স্যানিটেশন খাতে একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য নিজেদের সক্রিয় সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।
সভাপতির বক্তব্যে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক বলেন আমি বিশ্বাস করি ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর এই উদ্যোগ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরাপদ পানির নতুন দিগন্ত উন্মোচন করবে এবং একটি টেকসই উন্নয়ন কাঠামো তৈরি করবে, যা ভবিষ্যত প্রজন্মকেও উপকৃত করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar