April 22, 2026, 2:55 pm
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

নওগাঁর বিভিন্ন উপজেলায় পাট চাষে আগ্রহ বাড়ছে ও দাম ভালো হওয়ায় চাষীদের মুখে হাসি

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বিভিন্ন উপজেলায় পাট চাষে আগ্রহ বাড়ছে ও দাম ভালো হওয়ায় চাষীদের মুখে হাসি

 

 গত তিন/ চার বছর আগেও পাটের ন্যায্য দাম না পাওয়ায় এ সোনালি আঁশ কৃষকের গলার ‘ফাঁস’ হয়ে দাঁড়িয়েছিল। বাজারে পাটের দরপতন হওয়ায় পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন উপজেলার কৃষকরা। গত দুই বছর আগে থেকে বাজেরে পাটের দাম ভালো থাকায় ও বর্তমানে পলিথিনের ব্যবহার কমিয়ে পাট ও পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে সরকারিভাবে উদ্যোগ নেয়ায় পাট চাষে আবারো সুদিন ফিরে এসেছে। আর এরি ধারাবাহিকতায় নওগাঁর বদলগাছী উপজেলায় এবছর রেকর্ড পরিমাণ জমিতে পাট চাষ হওয়ার কথা থাকলেও এ বছর আবহাওয়া অনুকুলে না থাকায় রেকর্ড পরিমাণ জমিতে পাট চাষ হয়নি।আর এই পাট চাষে আগ্রহ বাড়াতে চাষীদের সরকারিভাবে প্রণোদনাও দেয়া হয়েছে। এতে করে পাট চাষে আগ্রহ বেড়েছে চাষীদের। কৃষকরা এবছরও বাজারে ভালো দাম পাওয়ায় আগামী বছর পাটের আবাদ আর বাড়বে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর এই উপজেলায় পাট চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়ে ছিলো ১৫ শ ৮০ হেক্টর। আর এ বছর আবহাওয়া ভালো না থাকায় অর্জিত হয়েছে প্রায় ১৩শ ৫০ হেক্টর। এবং কৃষি অফিস থেকে উপজেলার ৫৫০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ প্রণোদনা হিসাবে দেওয়া হয়েছে। এদিকে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং পাট সম্প্রসারণ প্রকল্পের আওতায় চলতি বছরে এই উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ২৫০০ জন পাট চাষীকে তিন কেজি টিএসপি, তিন কেজি পটাশ, ছয় কেজি ইউরিয়া এবং প্রতি বিঘায় এক কেজি পাটেরবীজ প্রদান করা হয় এবং পাট চাষে চাষীদের আগ্রহ বাড়াতে উপজেলার ১৫০ জন পাটচাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
উপজেলার পাটচাষী রবিউল জানান, এক যুগ ধরে তিনি ২ বিঘা জমিতে পাটের আবাদ করে আসছেন। কয়েক বছর আগে বাজারে পাটের দরপতন হওয়ায় গত ১৮,১৯,২০ ও ২১ ইং সাল পর্যন্ত পাটের আবাদ করেননি। গত ২০২১ ইং সালে পাট চাষ করে অনেক কৃষকে লাভবান হতে দেখে আবারো তিনি ৩ বিঘা জমিতে পাটের আবাদ প্রতি বছর করেছেন। পাট অধিদপ্তর থেকে বিনামূল্যে প্রণোদনা হিসাবে তিনি সার ও বীজ পেয়েছেন। এবছর বাজারে পাটের দাম ভালো পেয়েছি। তাই আগামীতে আরো বেশি জমিতে পাট চাষ করবো। তিনি আরও বলেন, সরকারিভাবে প্রণোদনা দিলে প্রতি বছরই পাট চাষ করবেন বলে জানান।বদলগাছী উপজেলার পাটচাষী তারিকুল ইসলাম জানান, গত বছর চার বিঘা জমিতে পাটের আবাদ করে ভালো দাম পাওয়ায় এ বছর পাঁচ বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। এ বছর ৩ হাজার টাকা মণ দরে পাট বিক্রি করেছেন। বদলগাছী সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের কৃষক রশিদ বলেন, বর্তমান বাজারে ধানের পাশাপাশি পাটের দামও অনেক বেশী এবং অনেক কম খরচে পাট চাষ করা যায়। ফলে কৃষকরা পাট চাষে বেশী আগ্রহী হয়ে পড়ছে।
কোলা ইউনিয়নের কৃষক দোলন, জলিল, রানাসহ অনেকে বলেন বদলগাছী কৃষি অফিস ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার প্রচেষ্টায় এলাকার কৃষকদের পাট চাষ করার জন্য উদ্ভুদ্ধ করন সভা ও প্রশিক্ষণের ব্যবস্থা করায় এলাকায় পাট চাষিদের সংখ্যা কিছুটা বেড়েছে। বদলগাছী পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সৌরভ লাবণ্য শীল বলেন, আমি এই উপজেলায় কয়েকদিন আগে যোগদান করেছি। তাই এতো কিছু জানিনা তবে কাগজ পত্রে দেখছি পাট চাষে চাষীদের আগ্রহ বাড়াতে উপজেলার ১৫০ জন পাটচাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ দেয়া হয়েছে। তবে আগামীতে আরো বেশি জমিতে পাটের চাষ করার জন্য আমি এলাকার কৃষকদের উদ্ভুদ্ধ করবো। বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, পাট চাষাবাদে এলাকার কৃষকদের আগ্রহ বাড়ছে। এলাকার কৃষকদের পাট চাষে উদ্ভুদ্ধ করার জন্য কৃষি অধিদপ্তর থেকে ব্যাপক প্রচার -প্রচারণা চালানো হয়েছে। তবে এ বছর আবহাওয়া অনুকুলে না থাকায় লক্ষ্য মাত্রার থেকে পাট চাষবাদ কম হয়েছে। এবছর পাটের দাম বাজারে ভালো থাকায় কৃষকদের মুখে হাঁসি ফুটেছে। তবে আগামী বছর আবহাওয়া ভালো থাকলে পাট চাষ অনেক বৃদ্ধি পাবে বলে আশা করছি।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar