April 22, 2026, 1:13 pm
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

ঝিনাইদহ কালীগঞ্জে আমন ক্ষেতে কারেন্ট পোকা ও পঁচারোগের আক্রমন

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ কালীগঞ্জে আমন ক্ষেতে কারেন্ট পোকা ও পঁচারোগের আক্রমন

ঝিনাইদহ কালীগঞ্জের যে কৃষকরা মাঠের দিকে যাচ্ছেন অথবা ফিরছেন তাদের অধিকাংশের পিঠে ঝোলানো কীটনাশক স্প্রে করার মেশিন। সকল মাঠের চিত্র প্রায় একই রকম। কৃষকদের এমন দৃশ্যে মনে হচ্ছে ধানের মাঠগুলোতে হয়তো বালাইনাশক স্প্রের প্রশিক্ষন চলছে। কিন্ত তা সঠিক নয়। কারন তারা নিজেদের ক্ষেতের পোকা দমনে ব্যস্ত। কেননা ঝিনাইদহ কালীগঞ্জের মাঠের পর মাঠের আমন ধান ক্ষেতে কারেন্ট পোকা (সবুজ গাছ ফড়িং) ও পঁচা রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যা এখন কৃষকদের বড় চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে।
এদিকে মাত্রাতিরিক্ত সংক্রমন ঠেকাতে ধানক্ষেতে মাত্রাতিরিক্ত কীটনাশক ছিটিয়েও নিয়ন্ত্রনে আসছেনা। ভুক্তভোগীরা বলছেন, পরিস্থিতি এমন যে, বিকেলে ভাল খেত দেখে এসে পরের দিন সকালে গেলে দেখা যাচ্ছে ধানগাছগুলো মরে শুকিয়ে গেছে।
জমিতে কীটনাশক স্প্রে করছেন এক চাষী। ছবিটি কালীগঞ্জে আলাইপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা।
কাজেই ধানক্ষেতে পোকার আক্রমনের তীব্রতায় কৃষকেরা খানিকটা দিশেহারা হয়ে পড়েছেন। অথচ কৃষি কর্মকর্তারা এটাকে দেখছেন বিচ্ছিন্ন আক্রমন হিসেবে। কৃষকদের অভিযোগ, তাদের এমন বিপদ মূহুর্তে পরামর্শের জন্য কৃষি বিভাগের মাঠকর্মিদের ঠিকমত পাশে পাচ্ছেন না। তবে কৃষকদের কল্যানে বিভিন্ন কীটনাশক কোম্পানীর পক্ষ থেকে এমন অবস্থায় কি করনীয় তার পরামর্শ দিতে প্রচার মাইক বের করে হাটে মাঠে কৃষকদেরকে সচেতন করে চলেছে।
অপরদিকে মাঠে অত্যাধিক পরিমানে কীটনাশক ছেটানোর কারনে নিরাপদ খাদ্য ও নির্মল পরিবেশের উপরে বিরুপ প্রভাব পড়ার আশঙ্কার বিষয়টি অনেকে উড়িয়ে দিচ্ছেন না।
জমিতে কীটনাশক স্প্রে করার প্রস্তুতি নিচ্ছেন চাষীরা।
সরেজমিনে, মঙ্গলবার দিনভর উপজেলার ঈশ্বরবা,পাঁচ শ্রীরামপুর, আলাইপুর, সিংদহ, কমলাপুর, শ্রীরামপুর, নরেন্দ্রপুর, নিয়ামতপুর, বারোপাখিয়া, বলরামপুর, ভোলপাড়া, বিনোদপুর, কামালহাটসহ আরও বেশ কিছু গ্রামের মাঠে ঘুরে দেখা গেছে কৃষকেরা তাদের ধান ক্ষেত বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা কীটনাশক স্প্রে করার মেশিন পিঠে ঝুলিয়ে জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক পানিতে গুলিয়ে স্প্রে করছেন। এদিকে পোকার আক্রমনের তীব্রতায় দিশেহারা কৃষকদের কল্যানে বিভিন্ন কীটনাশক কোম্পানীর পক্ষ থেকে পরামর্শ প্রচার করতে দেখা গেছে।কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসসূত্রে জানা গেছে, এ বছর উপজেলাটিতে আমণ রোপনের লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৮ হাজার ৭’শ ৩৪ হেক্টোর জমিতে আমন করা হয়েছে।একাধিক কৃষক জানান, বাদামী রঙের এক ধরনের ছোট ছোট পোকা ধানগাছের নরম কান্ডে বসে ছিদ্র করে কান্ডরস চুষে নিচ্ছে। এরপর ওই কান্ড শুকিয়ে যাচ্ছে। আক্রান্ত ক্ষেত থেকে আশপাশের ক্ষেতগুলোতে এ পোকা দ্রুতই ছড়িয়ে পড়ছে এবং মাঠের পর মাঠে ধানক্ষেত এভাবে আক্রমনের শিকার হচ্ছে। তারা বলেন, বিগত দিনেও এ রোগের আক্রমন দেখা গেছে। তখন কীটনাশক স্প্রে করলে নিয়ন্ত্রন করা গেছে। কিন্ত এ বছর সপ্তাহে ১ বারের স্থলে ৩ বার স্প্রে করেও নিয়ন্ত্রনে আনতে কষ্ট হচ্ছে।
পঁচারোগে আক্রান্ত ধান গাছ। ছবিটি আলাইপুর গ্রাম থেকে তোলা।
উপজেলার আলাইপুর গ্রামের কৃষক রেকবুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমের প্রথম দিকে মাঠে মাজরা পোকার আক্রমন দেখা দিয়েছিল। এটা কাটিয়ে উঠতে না উঠতে এখন কারেন্ট পোকায় ধরেছে। যা মাঠে মাঠে ছড়িয়ে পড়েছে। বিকালে ভালো ক্ষেত দেখে বাড়ি এসে পরের দিন গেলে দেখা যাচ্ছে ধানগাছগুলো শুকিয়ে গেছে। সময় যত পার হচ্ছে এটা ভয়ঙ্কর রুপ ধারন করছে। ইতোমধ্যে তাদের মাঠের বেশ কিছু ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে গেছে।
কামালহাট গ্রামের কৃষক স্বরজিত বিশ্বাস জানান, ধানক্ষেত গুলোতে প্রতিবছর কিছু কীটপতঙ্গের আক্রমন থাকেই। কিন্ত এ বছর বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) ও পঁচারোগের প্রাদুর্ভাব অনেকগুন বেশি। যে কারনে ক্ষেত বাঁচাতে কৃষকদের এখন খাওয়া ঘুম থাকছে না। সকলের নজর এখন নিজের ক্ষেতের দিকে। কৃষকেরা আক্রান্ত ক্ষেতে যেমন স্প্রে করছেন তেমন আক্রান্ত হওয়ার আগেও ক্ষেত বাঁচাতে কীটনাশক স্প্রে করছেন। তারপরও ঠেকানো যাচ্ছেনা।
শ্রীরামপুর গ্রামের কৃষক মোজাহারুল ইসলাম জানান, পোকা দমনে এ বছর স্প্রে করেও ভরসা পাওয়া যাচ্ছেনা। কারন কীটনাশকে মনে হচ্ছে বেশি একটা কাজ করছে না। ফলে একটু বেশি করেই ক্ষেতে কীটনাশক স্প্রে করছেন। তারপরও কি হবে জানি না।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনির সঙ্গে সরাসরি কথা বললে তিনি জানান, চলতি আমন মৌসুমের প্রথম দিকে মাজরা পোকার আক্রমন দেখা দেয়। সে সময়ে কৃষকেরা অতিরিক্ত কীটনাশক স্প্রে করেছেন। এর সঙ্গে বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকা আসার ব্যাপারটা বেশ সম্পর্কযুক্ত। রোগ বালাইয়ের প্রশ্নে তিনি বিচ্ছিন্ন কিছু আক্রমন দেখা দিয়েছে বলে জানান।
মাত্রাতিরিক্ত বালাইনাশকের ব্যবহার ও পরিবেশের প্রশ্নে তিনি বলেন, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার অবশ্যই নির্মল পরিবেশের ওপর প্রভাব পড়ে। সে কারনে প্রাথমিকভাবে তারা ফেরোমন ট্রাপ (যা পোকা মারার ফাঁদ) ব্যবহারের কথা বলে থাকেন। এটি পরিবেশের জন্য ক্ষতিকর নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar