April 22, 2026, 2:56 pm
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

কালীগঞ্জে কোরবানিযোগ্য পশু চাহিদার তুলনায় দ্বিগুণ।

মোঃ হামিদুজ্জামান জলিল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কোরবানিযোগ্য পশু চাহিদা রয়েছে ২৭ হাজার ৮৭ টি।চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য পশু বর্তমান এই উপজেলায় সর্বমোট ৫৩ হাজার ৮২৯ টি।অর্থাৎ কুরবানীর জন্য উপজেলায় উদ্বৃত্ত পশুর সংখ্যা হলো ২৬ হাজার ৭৪২ টি। ২০২৪- এ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পুরোদমে কোরবানির পশুর যত্ন নিচ্ছেন এ উপজেলার খামারীরা। ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে পশু মোটাতাজাকরণ। উপজেলা প্রাণিসম্পদ অফিস সুত্রে জানা গেছে, এবার এ উপজেলায় কোরবানিযোগ্য গবাদি পশুর মধ্যে ষাড় ১৪ হাজার ৭৯ টি,বলদ ২ হাজার ৪২৭ টি,গাভী ১ হাজার ৮১৩ টি,মহিষ ১১৫ টি,ছাগল ৩৩ হাজার ৯৮৭ টি, ভেড়া ১ হাজার ৪০৮ টি। পশু খাদ্য বা গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার পরও বিভিন্ন এলাকার খামারীরা ও বিভিন্ন কৃষি পরিবার তারা গরু ও ছাগল প্রস্তুত করছেন কোরবানির জন্য।
এই উপজেলায় গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ খামারের সংখ্যা হলো ৩ হাজার ৩৩৭ টি। এবছর উপজেলায় কোরবানির জন্য খামারিরা যে গবাদিপশু প্রস্তুত করেছেন তা স্থানীয়ভাবে চাহিদা মিটেয়ে উদ্বৃত্ত সংখ্যক পশু চলে যাবে দেশের বিভিন্ন স্থানে ।নিরাপদ গবাদি পশুর মাংস উৎপাদনে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল খামারিদের নানাভাবে সহায়তা প্রদান করে। কালীগঞ্জ উপজেলার বারোবাজার ও গাজীর বাজার নামক স্থানে দুইটি বড় পশুর হাট বসে। এই উপজেলার অধিকাংশ পশু এই দুই হাটসহ ছোট কয়েকটি হাটে তাদের পশু কেনা বেচা করেন। কোরবানি সামনে রেখে বারোবাজার ও গাজির বাজারের পশুর হাটে স্থানীয় ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার খামারি ও পশু ব্যবসায়ীদের নিয়ে আসা পশুতে হাট জমজমাট হয়ে ওঠে। উপজেলার মহেশ্বরচাদা গ্রামের গরুর খামারী মোঃ আল আমিন বলেন, আমি কাঁচা ঘাসসহ ন্যাচারাল খাদ্য খাওয়াইয়ে গরু লালন পালন করে আসছি। এবছর খামারে কোরবানি জন্য বেশ কিছু গরু আছে। এরমধ্যে কয়েকটি ষাড় গরু কোরবানির জন্য বিক্রি করেছি। গরু পালন একটি লাভজনক ব্যবসা। আশা করি আমি লাভবান হবো।
পৌর এলাকার হেলাই গ্রামের গরু খামারী আব্দুল্লাহ তুহিন বলেন, তিন বছর আগে আমার পালনকৃত গাভী থেকে একটা ব্রাহামা জাতের বাছুর জন্ম হয়। গত তিন বছর ধরে তাকে লালন-পালন করে এবার কোরবানিতে বিক্রির উপযোগী হয়েছে। কাঁচা ঘাস ও শুকনা খড় খেয়ে ষাড়টি বেড়ে উঠেছে। এবছর কোরবানির হাটে গরুটি বিক্রি করে লাভবান হব । মাজদীয়া গ্রামের এজাজ নামে আরেক খামারী বলেন, গত বছরের তুলনায় এবার আমার খামারে গরু কম আছে। তারপরও কোরবানির ঈদে গরুর দাম ভালো হলে বিক্রি করে দেব। পরে নতুন করে বাছুর এনে পালন করবো।কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজাউল করিম বলেন, এবছর কোরবানিতে পশু চাহিদার থেকে বেশি প্রস্তুত আছে।প্রস্তুতকৃত এইসব পশু স্বাস্থ্যসম্মত। আমরা গরু-ছাগলের খামারসহ গেরস্তদের পশুগুলোর প্রতিও খোঁজখবর নিচ্ছি এবং স্বাস্থ্য বিষয়ক সব ধরণের পরামর্শ দিয়ে আসছি।একই সাথে খামারির উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভবান হওয়ার জন্য প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাকসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে উপজেলার সকল খামারিদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar