May 11, 2026, 12:36 pm
শিরোনামঃ
কুড়িগ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন মাছ ধরা বন্ধ, চুলায় আগুন নেই-হাতিয়ায় কাঁদছে জেলে পরিবার অদম্য নাদিরা: দারিদ্র্য জয় করে ফুটবলে ভাণ্ডারিয়ার নতুন বিস্ময় চা-শ্রমিকদের সম্পর্কে চা-বোর্ড চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদে চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের আত্মপ্রকাশ: নেতৃত্বে মিজান ও কাশেম পাটগ্রাম সীমান্তে ৫১ বিজিবি’র কঠোর নজরদারি যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা–ওসি আনোয়ার হোসেন কুমিল্লা চিকিৎসক সংকটে মুরাদনগর, বাঙ্গরা উপস্বাস্থ্যকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড মন্ত্রিসভায় ফয়সলকে দেখতে চায় মাধবপুর-চুনারুঘাটবাসী গুনিয়াউকের শাহাদাত মেহেদী: লাল-সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্নে এগিয়ে চলা এক তরুণ ক্রিকেটার ২ লাখ টাকা ঘুষ না পেয়ে ব্যাকডেটে রায় দিলেন জোনাল অফিসার নাজমুল নাজিরপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে ধানবীজ বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর বিশিষ্ট নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিন: ঢাকায় মানববন্ধন ও সমাবেশে মাহমুদুল হাসান মানিক বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ কংগ্রেসের প্রতিবাদ। পিপিআর-২০২৫ লঙ্ঘনের অভিযোগ, নরসিংদী সদর হাসপাতালের টেন্ডারে হাইকোর্টের রুল কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে হামে শিশু মৃত্যুর দায়ে ইউনুসের বিচার করুন: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে মনীষা খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ ফুলবাড়ী মালিকবিহীন ১ লক্ষ্য ৬৯ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক। ফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই! বীরগঞ্জে প্রতারক চক্রের অপতৎপরতায় জনমনে বিভ্রান্তি. রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী মহাসড়কের পাশে শিল্পবর্জ্যের স্তূপ, মাধবপুরে জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি মাধবপুরে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। পারভেজ সভাপতি কালাম সম্পাদক নির্বাচিত মুরাদনগরে ১৬৭টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ধর্মমন্ত্রী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়গণের বদলিজনিত বিদায় সংবর্ধনা সরকারি নির্দেশ কেবল নথিতে; দাগনভূঞায় কোচিং সিন্ডিকেটের কাছে জিম্মি প্রশাসন তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা কালিয়াকৈরে দুই মণ ধানের দামে এক মণ ওজনের কামলা,পানি-কাদায় ধান কাটলে ১৪০০ টাকা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক রেলকর্মকর্তা ? টানা কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক : পরে ছুটি মঞ্জুরের অভিযোগ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ, ভুক্তভোগীদের প্রতিবাদ মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আলোচনায় টপস্টার গ্রুপ
Notice :

মাছ ধরা বন্ধ, চুলায় আগুন নেই-হাতিয়ায় কাঁদছে জেলে পরিবার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

মাছ ধরা বন্ধ, চুলায় আগুন নেই-হাতিয়ায় কাঁদছে জেলে পরিবার

 

সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে দেশের সমুদ্রসীমায় চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞায় নোয়াখালীর হাতিয়া উপজেলার লক্ষাধিক জেলে কর্মহীন হয়ে পড়েছেন। মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকায় আয়-রোজগারের পথ বন্ধ হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো জেলে পরিবার।

সরকার ঘোষিত এ নিষেধাজ্ঞা গত ১৫ এপ্রিল থেকে কার্যকর হয়েছে, যা চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এ সময়ে গভীর সমুদ্রে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। তবে জেলেদের অভিযোগ, নিষিদ্ধ এলাকার সুনির্দিষ্ট সীমা নির্ধারণ না থাকায় অনেক সময় তারা প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন।

স্থানীয় মৎস্য অফিস সূত্রে জানা গেছে, হাতিয়ার প্রায় ২০টি মাছ ঘাটকে কেন্দ্র করে এক লাখেরও বেশি জেলে জীবিকা নির্বাহ করেন। অথচ সরকারি তালিকাভুক্ত নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র ২৪ হাজার ২০ জন। এ বছর সরকারি সহায়তা হিসেবে ৪ হাজার ৮৭৩টি জেলে পরিবারকে ৭৭ কেজি করে চাল দেওয়া হবে।

হাতিয়ার নলচিরা এলাকার জেলে আব্দুর রব মাঝি বলেন, “মাছ ধরতে না পারায় সংসার চালানো কঠিন হয়ে গেছে। ধার-দেনা করে চলতে হচ্ছে। বছরের বেশির ভাগ সময়ই কোনো না কোনো নিষেধাজ্ঞা থাকে। অল্প কয়েকদিন মাছ ধরে খরচ তুলতে পারি না। এখন অনেকেই ঋণের বোঝায় জর্জরিত।”
সরেজমিনে হাতিয়ার নতুন সুইজ ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, শতাধিক মাছ ধরার ট্রলার অলসভাবে নোঙর করে রাখা হয়েছে। প্রতিদিন ঘাটে এসে সময় কাটিয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন জেলেরা। কাজ না থাকায় হতাশা বিরাজ করছে পুরো জেলে পল্লীতে।

হাতিয়া ট্রলার মালিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন বলেন, “সরকারি সহায়তা খুবই অপ্রতুল। প্রায় এক লাখ জেলের মধ্যে মাত্র ২৪ হাজার ২০ জন নিবন্ধনের আওতায় এসেছে। বাকি প্রকৃত জেলেরাও যাতে সহায়তা পান, সেই ব্যবস্থা করা জরুরি।”

এ বিষয়ে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান জানান, ইউনিয়ন পরিষদ থেকে প্রকৃত জেলেদের তালিকা পেলেই চাল বিতরণ কার্যক্রম শুরু করা হবে। তালিকা প্রস্তুতের কাজ শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যেই সরকারি সহায়তা জেলেদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সামুদ্রিক সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা প্রয়োজন হলেও জেলেদের বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সহায়তা নিশ্চিত না করলে উপকূলীয় অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক সংকট আরও বিকট আকার ধারণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar