April 22, 2026, 4:22 pm
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

পরিবেশ বান্ধব পন্য হিসেবে পাটের পাশাপাশি কচুরিপানার নানামুখী ব্যাবহার।

মো হোসেন আলী , কোটালী পাড়া (গোপালগঞ্জ) সংবাদ দাতা -

পরিবেশ বান্ধব পন্য হিসেবে পাটের পাশাপাশি কচুরিপানার নানামুখী ব্যাবহার।

প্রকৃতি থেকে বেড়ে ওঠা সৌন্দর্যের দিক থেকে নামিদামি পন্য থেকেও অনেক অনাদরে থাকা এই কচুরিপানার ডগা। বাজারে এই কচুরিপানার ডগার কোন অর্থমূল্য ইতিপুর্বে ছিলনা। এখন এই অর্থমূল্য না-থাকা কচুরিপানার ডগা থেকেই এখন অমূল্য । কচুরিপানার ডগা দিয়ে উৎপাদন হচ্ছে বিভিন্ন নামি দামি পন্য। যেমন বাস্কেট,টেবিলম্যাট, শারী-কাপরের বুটিক ও কারু কাজে অবদান রাখছে এই কচুরিপানার ডগা।

সম্প্রতি ফেলনা হিসেবে দেখা, অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা কচুরিপানার ডগাই জাগালো অর্থের সম্ভাবনা। সময়ের ব্যবধানে এর ব্যবহার ও সহজলভ্যতার কারণে রফতানিযোগ্য পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমনকি রফতানি হচ্ছে বিশ্বের বহু দেশে। দৃষ্টিনন্দন ফুলঝুড়ি, রঙিন পাপোশ, রকমারি ফুলদানি, আর বিভিন্ন রঙের পাটি তৈরির কাঁচামাল এ কচুরিপানার ডগা । ব্যাগ, টুপি আর সুন্দর সব জায়নামাজও তৈরী হয় এর থেকে। এই জিনিসগুলো অধিকাংশই পরিবেশবান্ধব ও প্লাস্টিক সামগ্রীর বিকল্প হিসেবে ব্যাবহার যোগ্য । জানা গেছে ভিয়েতনামের প্রধান অর্থনীতি উপঅর্জনের হাতিয়ার কচুরিপানার ডগা । ১৯৮১ সানে বাংলাদেশে প্রথম কচুরিপনার ডগার ব্যবহার শুরু করেন কারু শিল্প রংপুর নামের একটি প্রতিষ্টান। এর সুবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রায় ২ শতাধিক পরিবারের কর্মসংস্থান হচ্ছে এ কচুরিপানা থেকেই।

সাধারণত কচুরিপানা ১৫ থেকে ২০ সে. মিটার লম্বা হয়। আর দণ্ডে অবস্থিত পাতার মধ্যে থাকে ৬টি পাপড়ির সংবলিত ৯-১০টি দৃষ্টিনন্দন নীল-হলুদ-সাদা ময়ূরী পুষ্প। আসলে কচুরিপানা কমেলিনেলস বর্গের পন্টিডেরিয়াসি পরিবারের আওতাভুক্ত। এর বৈজ্ঞানিক নাম ইচোরনিয়া ক্রাসিপস। তবে আমাদের দেশের প্রজাতির নাম ব্রাজিলান কচুরিপানা। এটি প্রচুর পরিমাণে বীজ তৈরি করে। যা ২৫ থেকে ৩০ বছর পরও অঙ্কুরোদগম ঘটাতে পারে। কচুরিপানা খুব দ্রুত বংশবৃদ্ধি করে। প্রায় দুসপ্তাহে দ্বিগুণ হয়ে যায়।
কোটালীপাড়া উপজেলার প্রত্যন্ত এলাকা বিশেরকান্ধি বানারজোর, তালপুকুরিয়া, গজালিয়া, নয়াকান্দি সোনাপুর ও কাচারিভিটা গ্রাম। এখানকার খালে আর বিলে মাইলের পর মাইল দিগন্ত বিস্তৃত কচুরিপানাই এ এলাকার নিম্নবিত্তদের আয়ের এক অন্যতম উৎস। সকল বয়সের নারী পুরুষ এমনকি শিক্ষার্থীরাও তাদের খরচ যোগাতে সহযোগী পেশা হিসেবে বেছে নিচ্ছেন এটি। সকাল হলেই কচুরিপানা সংগ্রহে ছোট ছোট নৌকা নিয়ে বেড়িয়ে পড়েন তারা। বিনা খরচে সংগ্রহ করা হচ্ছে এগুলো। সংগ্রহকারীদের তালিকায় আছেন গৃহবধুরাও।
সরেজমিনে দেখা যায়, গ্রামীণ সড়কের পাশেই কাঁচা কচুরিপানা শুকানোর কাজে ব্যস্ত আক্তার হোসেন, জুবায়ের, মোস্তফা, তাসলিমা বেগম।
তারা বলেন, ভ্যানে করে কচুরিপানা ক্রয় করতে আসেন মামুন নেছার নামে এক জন উদ্গতা,ও তার সহকর্মী ৪ জন হলেন শাকিল, মানিক, বাবু, দেলোয়ার । মামুন নেছারের সাথে মুঠো ফোনে কথা হলে জানা আমি ২০১৮ সানে এই কচুরিপানার ডগা নিয়ে কাজ শুরু করি, তখন কৃষকদের উৎসহিত করতে আমার একটু কষ্ট করতে হয়েচিল কিন্তু বর্তমানে সহজেই হচ্চে উৎসাহিত কৃষকগন। মাঘ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ভরা মৌসুম থাকলেও এর সংগ্রহ চলে সারা বছরজুড়ে। জলাশয় থেকে কচুরিপানা কাটার পর শুকানোর প্রক্রিয়ায় প্রায় ৫ থেকে ৬ দিন লেগে যায়। প্রতি কেজি শুকনা কচুরিপানা বিক্রি হয় ৫২ টাকা দরে। ফলে অনেকটা বিনা পুঁজিতে স্বাবলম্বী হচ্ছেন এলাকার অসংখ্য মানুষ।
শুকানোর কাজে ব্যস্ত ৪,৫,৬ নং ওর্য়াডের মহিলা মেম্বার বলেন , সংসারের কাজ শেষ করে কচুরিপানার ডাটা শুকানোর কাজ করি। দৈনিক তিন থেকে চার ঘন্টা রোদে থাকতে হয়। এখানকার আয় থেকে নিজের খরচ মেটানোর পাশাপাশি প্রয়োজনে সংসারেও দিতে পারছি।
স্কুলছাত্র আক্তার বলেন, বাবা মায়ের কাজে সহযোগিতা করার জন্য স্কুল থেকে বাড়িতে ফিরে পড়াশুনার পরে অবসর সময়টাকে কাজে লাগাতে প্রথমে কাজটা শিখে এখন দৈনিক দুইশ থেকে চারশ টাকা আয় করতে পারছি।

এ বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, কচুরিপানা আপাতদৃষ্টিতে ক্ষতিকর মনে হলেও কৃষিক্ষেত্রে এর যথেষ্ট উপকারিতা রয়েছে। মাটিতে শক্তি যোগাতে ভূমিকা রাখে কচুরিপানা।বিল বা ঝিলে ভাসমান কচুরিপনার ওপরে মাটি ও গোবর সার ফেলে ধাপ ভুর তৈরি করে তার ওপর লাউগাছ, পুদিনা, মিষ্টি কুমড়া ইত্যাদি চাষ করে প্রচুর ফসল পাওয়া যায়। তা ছাড়া গ্রাম-বাংলায় পাট জাগ দেওয়ার প্রাক্কালে এর ওপর কচুরিপানা রেখে পচানোর কার্যক্রমটি তরান্বিত করা হতো। যা এখনও অব্যাহত। কচুরির পাতা আর মূলের মাঝে ফাঁপা কাণ্ডসদৃশ অংশটি দূষিত পানি থেকে ভারী ধাতুসমূহ শোষণ করে নিতে পারে যা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় ইতিমধ্যে প্রমাণিত।
তিনি বলেন, এখন সেই কচুরিপানার ডগা দিয়ে তৈরি হচ্ছে ফুলদানিসহ নানা সামগ্রী। রাখছে কর্মসংস্থানের বিশেষ ভুমিকা। এতে নারী পুরুষদের যেমন আর্থিকভাবে উপকার হচ্ছে, তেমনি জলাশয়ের কচুরিপানা রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশের হস্ত ও কুটির শিল্প প্রতিষ্ঠানে। ভালো পরিচর্যা ও যত্নসহকারে ব্যবহার করলে এসব পণ্য ১০ বছর পর্যন্ত টেকসই হতে পারে। পচনশীল হওয়ায় কচুরিপানা থেকে উৎপাদিত পণ্য পরিবেশবান্ধব। পাটের সহযোগী হিসেবে কাজ করছে এই কচুরিপানার ডগা।

০১/১২/২৪ ইং
০১৭৩১৮৬৮৩৯০


আপনার মতামত লিখুন :

One response to “পরিবেশ বান্ধব পন্য হিসেবে পাটের পাশাপাশি কচুরিপানার নানামুখী ব্যাবহার।”

  1. Mollik says:

    শুভকামনা, সামনে এগিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar