May 12, 2026, 11:16 am
শিরোনামঃ
সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের প্রতি চেয়ারম্যান ইকবাল বাহারের আহ্বান মোস্তাকিম এখন সেনবাগের বিস্ময় : এক হাত দিয়েই করছে পড়ালেখা পুলিশি হয়রানির ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মাগুরায় হত্যা মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে, মন্ত্রীর হস্তক্ষেপে মামলা রেকর্ড গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু “দালাল নয়, আমরা স্বাস্থ্যসেবার সহযোদ্ধা” পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন কমলনগরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান নিজস্ব অর্থায়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য সুজন পাঠান ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৭২ হাজার টাকা যৌন উত্তেজক সিরাপ আটক। রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট গুলিবিদ্ধসহ আহত ||১০ চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড। ছাতিয়াইন-শিমূলঘর সড়ক ঝোপঝাড়ে ছেয়ে গেছে : বাড়ছে দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটি গঠন। মাহমুদ আহবায়ক শোভন সদস্য সচিব মুকসুদপুরে ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি মাগুরা শ্রীপুরে রাতারাতি সরকারি জমি দখল: সাচিলাপুরে ‘অলৌকিক’ ঘর নির্মাণ নিয়ে তোলপার কুড়িগ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন মাছ ধরা বন্ধ, চুলায় আগুন নেই-হাতিয়ায় কাঁদছে জেলে পরিবার অদম্য নাদিরা: দারিদ্র্য জয় করে ফুটবলে ভাণ্ডারিয়ার নতুন বিস্ময় চা-শ্রমিকদের সম্পর্কে চা-বোর্ড চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদে চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের আত্মপ্রকাশ: নেতৃত্বে মিজান ও কাশেম পাটগ্রাম সীমান্তে ৫১ বিজিবি’র কঠোর নজরদারি যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা–ওসি আনোয়ার হোসেন কুমিল্লা চিকিৎসক সংকটে মুরাদনগর, বাঙ্গরা উপস্বাস্থ্যকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড মন্ত্রিসভায় ফয়সলকে দেখতে চায় মাধবপুর-চুনারুঘাটবাসী গুনিয়াউকের শাহাদাত মেহেদী: লাল-সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্নে এগিয়ে চলা এক তরুণ ক্রিকেটার ২ লাখ টাকা ঘুষ না পেয়ে ব্যাকডেটে রায় দিলেন জোনাল অফিসার নাজমুল নাজিরপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে ধানবীজ বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর বিশিষ্ট নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিন: ঢাকায় মানববন্ধন ও সমাবেশে মাহমুদুল হাসান মানিক বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ কংগ্রেসের প্রতিবাদ। পিপিআর-২০২৫ লঙ্ঘনের অভিযোগ, নরসিংদী সদর হাসপাতালের টেন্ডারে হাইকোর্টের রুল কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে হামে শিশু মৃত্যুর দায়ে ইউনুসের বিচার করুন: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে মনীষা খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ ফুলবাড়ী মালিকবিহীন ১ লক্ষ্য ৬৯ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক। ফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই! বীরগঞ্জে প্রতারক চক্রের অপতৎপরতায় জনমনে বিভ্রান্তি. রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার
Notice :

সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের প্রতি চেয়ারম্যান ইকবাল বাহারের আহ্বান

মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী স্টাফ রিপোটার

সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের প্রতি চেয়ারম্যান ইকবাল বাহারের আহ্বান

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার সমাজে সচেতনতা বৃদ্ধি ও আগামী প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি তিনি ইউনিয়নের সকল মা-বাবার উদ্দেশ্যে একটি সচেতনতামূলক বার্তা প্রকাশ করেন, যেখানে সন্তানদের সুশিক্ষা, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক আচরণ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।


চেয়ারম্যানের প্রকাশিত ওই বার্তায় বলা হয়, বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার, মাদকাসক্তি, অসামাজিক কার্যকলাপ ও নৈতিক অবক্ষয়ের কারণে তরুণ সমাজের একটি অংশ বিপথগামী হয়ে পড়ছে। এ অবস্থায় পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে এবং সন্তানদের প্রতি মা-বাবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বার্তায় চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয়ভাবে সন্তানদের হাতে স্মার্ট মোবাইল ফোন তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শিশুরা পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ে এবং বিভিন্ন নেতিবাচক বিষয়ে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তিনি ছোটবেলা থেকেই সন্তানদের বড়দের সম্মান করা, সালাম দেওয়া এবং ছোটদের স্নেহ করার শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সন্তানদের ভুলত্রুটি বকাঝকা বা মারধরের মাধ্যমে নয়, বরং ভালোবাসা ও সুন্দর আচরণের মাধ্যমে সংশোধন করার পরামর্শ দেন তিনি। চেয়ারম্যান বলেন, একটি শিশুর মানসিক বিকাশ ও নৈতিক উন্নয়নে পারিবারিক পরিবেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সন্তানদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে ওই বার্তায়। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, পাঁচ বছর বয়সের পর থেকেই সন্তানদের নিয়মিত স্কুল ও মাদ্রাসায় পাঠাতে হবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। পাশাপাশি সন্তানদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার আরও বলেন, সন্ধ্যার পর সন্তানদের অযথা বাইরে ঘোরাঘুরি করতে না দিয়ে ঘরে বসে পড়াশোনার পরিবেশ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে সন্তান যেন মাদকসেবী বা খারাপ সঙ্গের সঙ্গে মিশতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখার জন্যও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “মা-বাবা যদি সন্তানকে পর্যাপ্ত সময় দেন, সঠিকভাবে দিকনির্দেশনা দেন এবং তাদের প্রতি দায়িত্বশীল হন, তাহলে একদিন সেই সন্তানই পরিবারের গর্ব, সমাজের সম্পদ এবং দেশের উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠবে।”
স্থানীয় সচেতন মহল চেয়ারম্যানের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, বর্তমান সামাজিক বাস্তবতায় সন্তানদের নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সবশেষে চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রীকাইল ইউনিয়ন একটি শান্তিপূর্ণ, সচেতন ও আদর্শ ইউনিয়ন হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar