ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৭২ হাজার টাকা যৌন উত্তেজক সিরাপ আটক।
(গত ১০ মে) দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৮০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য ৭২ হাজার টাকা।
লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।