May 12, 2026, 11:17 am
শিরোনামঃ
সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের প্রতি চেয়ারম্যান ইকবাল বাহারের আহ্বান মোস্তাকিম এখন সেনবাগের বিস্ময় : এক হাত দিয়েই করছে পড়ালেখা পুলিশি হয়রানির ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মাগুরায় হত্যা মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে, মন্ত্রীর হস্তক্ষেপে মামলা রেকর্ড গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু “দালাল নয়, আমরা স্বাস্থ্যসেবার সহযোদ্ধা” পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন কমলনগরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান নিজস্ব অর্থায়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য সুজন পাঠান ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৭২ হাজার টাকা যৌন উত্তেজক সিরাপ আটক। রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট গুলিবিদ্ধসহ আহত ||১০ চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড। ছাতিয়াইন-শিমূলঘর সড়ক ঝোপঝাড়ে ছেয়ে গেছে : বাড়ছে দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটি গঠন। মাহমুদ আহবায়ক শোভন সদস্য সচিব মুকসুদপুরে ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি মাগুরা শ্রীপুরে রাতারাতি সরকারি জমি দখল: সাচিলাপুরে ‘অলৌকিক’ ঘর নির্মাণ নিয়ে তোলপার কুড়িগ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন মাছ ধরা বন্ধ, চুলায় আগুন নেই-হাতিয়ায় কাঁদছে জেলে পরিবার অদম্য নাদিরা: দারিদ্র্য জয় করে ফুটবলে ভাণ্ডারিয়ার নতুন বিস্ময় চা-শ্রমিকদের সম্পর্কে চা-বোর্ড চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদে চা শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের আত্মপ্রকাশ: নেতৃত্বে মিজান ও কাশেম পাটগ্রাম সীমান্তে ৫১ বিজিবি’র কঠোর নজরদারি যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা–ওসি আনোয়ার হোসেন কুমিল্লা চিকিৎসক সংকটে মুরাদনগর, বাঙ্গরা উপস্বাস্থ্যকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড মন্ত্রিসভায় ফয়সলকে দেখতে চায় মাধবপুর-চুনারুঘাটবাসী গুনিয়াউকের শাহাদাত মেহেদী: লাল-সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্নে এগিয়ে চলা এক তরুণ ক্রিকেটার ২ লাখ টাকা ঘুষ না পেয়ে ব্যাকডেটে রায় দিলেন জোনাল অফিসার নাজমুল নাজিরপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে ধানবীজ বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর বিশিষ্ট নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিন: ঢাকায় মানববন্ধন ও সমাবেশে মাহমুদুল হাসান মানিক বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ কংগ্রেসের প্রতিবাদ। পিপিআর-২০২৫ লঙ্ঘনের অভিযোগ, নরসিংদী সদর হাসপাতালের টেন্ডারে হাইকোর্টের রুল কৃষকদের পাশে সরকার: নাসিরনগর হাওরে ত্রাণ ও নিহত কৃষা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কৃষি মন্ত্রী কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে হামে শিশু মৃত্যুর দায়ে ইউনুসের বিচার করুন: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে মনীষা খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ ফুলবাড়ী মালিকবিহীন ১ লক্ষ্য ৬৯ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক। ফুলবাড়ীতে কৃষকদের মাঝে উন্নতজাতের ধানের বীজ বিতরণ ঝালকাঠিতে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই! বীরগঞ্জে প্রতারক চক্রের অপতৎপরতায় জনমনে বিভ্রান্তি. রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার
Notice :

মুকসুদপুরে ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি

কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-

মুকসুদপুরে ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্যবনগ্রামে ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা অসহায় একটি পরিবারকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে।
জানা যায়,মধ্যবনগ্রাম মৌজার ১০১ নং জে.এল- এর ৫৮১ এস.এ খতিয়ানের ২৩৪ নং দাগের ৫১ শতক জমির মধ্যে ২৫ শতক জমি মধ্যবনগ্রামের রতন কারিকরের ছেলে দলিলউদ্দিন কারিকরের নামে রেকর্ড রয়েছে। অপরদিকে, একই দাগের অবশিষ্ট ২৬ শতক জমি একই গ্রামের হিন্দু সম্প্রদায়ের উপেন্দ্র চন্দ্র কুন্ডু গংদের নামে রেকর্ডভুক্ত ছিল।
পরবর্তীতে বিআরএস রেকর্ডে ২১৫ খতিয়ানের ৪৫০ নং দাগে দলিলউদ্দিন কারিকরের ২৫ শতক জমির মধ্যে ২০ শতক তার দুই ছেলে আব্দুল করিম কারিকর ও আব্দুল হালিম কারিকরের নামে রেকর্ড হয়। বাকি ৫ শতক সরকারি রাস্তার নামে রেকর্ড হয়েছে বলে জানা গেছে। এদিকে,স্বাধীনতা যুদ্ধের আগে মধ্যবনগ্রামের সাদন শেখের ছেলে ইসমাইল শেখ উপেন্দ্র চন্দ্র কুন্ডু গংদের রেকর্ডীয় ২৬ শতক জমি বায়নাপত্রের মাধ্যমে ক্রয় করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। সেই অনুযায়ী বিআরএস রেকর্ডে ইসমাইল শেখের নামে ৮ শতক জমি রেকর্ড হয়। বাকি ১২ শতক জমি একই গ্রামের আশরাফ আলী মিয়ার নামে ডিসিআর প্রদান করা হয়।
স্থানীয়দের দাবি, আশরাফ আলী মিয়া কখনো ওই জমি ভোগদখল করেননি। তবে ইসমাইল শেখ তার রেকর্ডীয় জমির সঙ্গে ওই ১২ শতক জমিও দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। ২০০৪ সালে ইসমাইল শেখ মারা যাওয়ার পর তার মেজো ছেলে ছিদ্দিক শেখের নামে ভূমি অফিসের মাধ্যমে আশরাফ আলী মিয়ার ডিসিআর হস্তান্তর করা হয়। এরপর থেকে ছিদ্দিক শেখ ও তার পরিবার উক্ত জমি ভোগদখল করে আসছেন বলে জানা গেছে। কিন্তু গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে একই গ্রামের করিম কারিকরের ছেলে আবুল হোসেন কারিকর উক্ত জমির ডিসিআর দাবি করে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি আবেদন দাখিল করেছেন বলে জানা যায়। এছাড়া কয়েকদিন আগে বাড়ির মধ্যে থাকা একটি পিচফল গাছ ঝড়ে ভেঙে ঘরের ওপর পড়ে গেলে ছিদ্দিক শেখ গাছটি কেটে ফেলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান,গাছটির বাজারমূল্য খুবই সামান্য ছিল। এছাড়া ডিসিআরভুক্ত জায়গা থেকে আরও কিছু গাছ কাটা হয়েছে,যা পূর্বের ডিসিআরপ্রাপ্ত মালিক কেটেছেন বলে
এলাকাবাসীর দাবি। এ বিষয়ে মহারাজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমারত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “১২ শতক জমি মধ্যবনগ্রামের আশরাফ আলী মিয়ার নামে ডিসিআর কাটা ছিল। পরবর্তীতে ২০২৪ সালে ওই জমি একই গ্রামের মো. ছিদ্দিক শেখের নামে ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে ডিসিআর করে দেওয়া হয়। বর্তমানে ছিদ্দিক শেখ ওই জমি ভোগদখলে রয়েছেন।”
এলাকাবাসী সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসহায় ছিদ্দিক শেখ ও তার পরিবার যেন উক্ত জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar