মুকসুদপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার পরিছন্ন ব্যবস্থার কার্যক্রম উদ্বোধন
মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার পরিছন্ন ব্যবস্থার লক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর পৌরসভার বাস্তবায়ন মঙ্গলবার (৩০মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদের মধ্যে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কার্যত্রুমের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও মুকসুদপুর পৌরসভার পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দিন আহাম্মেদ,মুকসুদপুর পৌরসভা নির্বাহী কর্মকর্তা এএইচএম রফিকুল ইসলাম, প্রকৌশলী সদানন্দ রায়।
উদ্বোধন অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন,সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মুকসুদপুর উপজেলার মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মশক নিধনের প্রতিরোধ কার্যক্রম চলমান থাকবে। তিনি মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার নির্দেশনা দেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন,মশক নিধনের জন্য রীভা,২.৫ ইসি জাতীয় ঔষধ টি ফগার মেশিন দারা ব্যবহার করা হয়। এতে মানব দেহের উপর তেমন কোনো প্রতিক্রিয়া হয় না।