গোপালগঞ্জের মুকসুদপুর ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টিএনটি অফিসের সামনে ৩/৪ পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- মুকসুদপুর উপজেলা সদর বাজারের টিএনটি অফিসের সামনে ১০ জানুয়ারী শনিবার গভীর রাতে ১টি পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুহূর্তের মধ্যে পাশের আরো ৩/৪ পাটের গুদামে আগুন ধরে যায়। সংবাদ পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ইউনিটের মেহেদি হাসানের নেতৃত্বে কর্মকর্তা- কর্মচারীরা আগুন নিভানোর চেস্টা চালাতে থেকে। আগুনের ভয়াবহ রূপ নিলে তারা পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটকে সংবাদ দিলে তারা দ্রুত এসে আপ্রাণ চেস্টা চালিয়ে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে সুনীল সাহার ১৩০০মণ,নির্মল সাহার ১৭৫ মণ ও ইকরাম মিয়ার ৩০০ মণ পাট পুড়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। আগুন লাগার কারণ এই রির্পোট এখনো জানা যায়নি।