April 22, 2026, 10:09 am
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে সর্বোচ্চ ভূমিকা রাখবে —-মির্জা ফখরুল

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে সর্বোচ্চ ভূমিকা রাখবে —-মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলো জী ভাই, হাঁরঘে পদ্মা বাঁচায়। পদ্মা আমাদের এ এলাকার মানুষের জীবন। ফারাক্কার ব্যারেজের কারণে খড়ার সময় পদ্মার পানি থাকে না আর বর্ষার সময় পানি ছাড়ার পর বন্যায় ডুবে যায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানি পাবো। কোন দয়া নয়, সঠিক পাওয়া হিস্যা বাংলাদেশের। জনগণের শক্তি যদি দাঁড়াতে না পারে, তাহলে এ পদ্মার পানি পাওয়া যাবে না। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ হিসেবে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সমন্বয় কমিটি, চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত গতকাল শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচিত সরকার না থাকলে সেই গুরুত্ব বা শক্তিটা পাই না। তাই বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্বে আসতে পারে তাহলে নিঃসন্দেহে এগুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং ফারাক্কা ও তিস্তা ইস্যুতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, সীমান্তে মানুষ হত্যা করবে। আমাদের ওপর দাদাগিরি দেখতে চাই না। ভারত আমাদের সমান মর্যাদা না দিলে, কোনদিনই ভারত আমাদের বন্ধু হিসেবে পাবে না। মির্জা ফখরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য তার সারাটি জীবন উৎসর্গ করেছেন। কয়েক বছর কারাগারে থেকেছে এবং তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। গত বছরের ৫ আগস্ট দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর তিনি তার বাড়িতে ফিরে যান। তিনি পদ্মা বাঁধের জন্য সম্মতি দিয়েছেন। তিনি বলেন, সংস্কারের সনদে ১৭ অক্টোবর পার্লামেন্টের সামনে সই করলাম এবং একমত হলাম। এখন হঠাৎ করেই সেই দলটি বকতে শুরু করেছে, না আমাদের পিআর দরকার। পিআর বোঝেন, পিআর মানে তারা লাফিয়ে ওঠে ক্ষমতায় যাবে। এদেশের মানুষ ধর্মপ্রিয়, ধর্মকে ভালবাসে। আল্লাহ’র নবীকে ভালবাসে ও বিশ্বাস করে। কিন্তু মানুষ ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। জামায়াতে ইসলাম কত ভাগ ভোট পেয়েছেন, এ আসনে পেয়েছে ৫/৬ ভাগ। তারা রাতারাতি লাফ দিয়ে ৫১ ভাগে যাবেন, এটা মনে করবেন না। দেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না. কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। তিনি বলেন, পাকিস্তান থেকে বের হয়ে আসার জন্য ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। তখন আপনারা বিরোধীতা করেন নাই, পাকিস্তান সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। একজন মুক্তিযোদ্ধা, এ দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা আর আবোল-তাবোল কথা বলে, আমাদের মাথা নোওয়াতে পারবেন না। তিনি আরো বলেন, ২০২৬ সালে ফেব্রুয়ারীতে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষনা দিয়েছেন, এ নির্বাচন হতে হবে, এর বিকল্প নাই। নির্বাচন যত দেরী হচ্ছে, বাংলাদেশ তত দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারই সফলতার সাথে দেশ চালাতে পারে না। তাই পরিস্কারভাবে বলতে চাই আপনারা ভালো হয়ে যান। এ নির্বাচনের অংশগ্রহণের জন্য প্রস্ততি নেন। কেন জনগণকে বোকা বানাচ্ছেন। নির্বাচন তো করবেন, নির্বাচন না করলে অস্তিত্ব থাকবে না। সারাদেশের মানুষ নির্বাচন চাই, নির্বাচিত সরকার না থাকার কারণে দেশের অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে। বিদেশ থেকে বিনিয়োগ আসছে না। তাই নির্বাচনের দিকে যেতে হবে। নতুন প্রজন্মকে সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই আবার নতুন করে জেগে উঠেছে। ২৪ জুলাই থেকে ৫ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের পতনে হাজার ছাত্র-জনতা মারা যান। ফ্যাসিস্ট শক্তি যেন আসতে আর না পারে সজাগ থাকতে হবে। বিএনপি’র দিকে তাকিয়ে আছে জনগণ। অসংখ্য শিক্ষিত যুবক রয়েছেন, তাদের চাকুরি নাই। তারেক রহমান বলেছেন নির্বাচিত হলে ১ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, কৃষকদের নায্যমূল্যে বীজ-সার পাওয়ার জন্য ফার্মাস কার্ডের ব্যবস্থা করবেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ মিজানুর রহমান মিনু, বিএনপি কেন্দ্রীয় কমিটি বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar