April 22, 2026, 3:57 pm
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফেসবুকে পোষ্ট

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ:

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফেসবুকে পোষ্ট

 

গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার Afsar Hossan Turza নামক এক ফেসবুক আইডি থেকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধরকে উদ্দেশ্য করে একটি লিখা পোষ্ট করা হয়।

লিখাতে Afsar Hossan Turza উল্লেখ করেন “ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ১ ও ২ নং ওর্য়াডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর কিশোর কুমার ধর ওনাকে একাধিক বার কল দিলেও ওনি কল রিসিভ করেন না। এমনকি অফিসে গিয়েও অধিকাংশ সময় পাওয়া যায় না। এতে করে অত্র ওয়ার্ডের নাগরিকরা সেবা পেতে হয়রানি হচ্ছে।”

তার প্রতি উত্তরে একজন কমেন্ট করেন “খুবই দুঃখজনক আমিও ৫ দিন ঘুরেছি তার পিছনে একবার পৌরসভা আরেক বার উপজেলায় উপজেলায় গেলে পরে বলে আগামীকাল চন্ডিবের হসপিটালে দেশে যতদিন না গণমানুষের নেতা না আসবে ততদিন কষ্ট করতে হবে কি আর করমু”

এর আগে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর আজীন সদস্য ডা. কিশোর কুমার ধর ডি.জি. অফিসকে ম্যানেজ করে নিয়মবহির্ভূত ভাবে বন্দরনগরী ভৈরবের মত গুরুত্বপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে নিয়োগ নিয়ে সুশীল সমাজের মাঝে আলোচনার ঝড় উঠেছে এমন মন্তব্য করে “ভৈরব কুলিয়ারচর নাগরিক ঐক্য ফোরাম” নামক একটি ফেসবুক আইডি থেকে গত ২০ ফেব্রুয়ারি https://www.facebook.com/share/15iKccZkUr/ লিং এর মাধ্যমে একটি লিখা পোষ্ট করা হয়েছে। যাহা অনেকের দৃষ্টি গোচর হয়েছে।
এ লিখায় উল্লেখ করা হয়েছিলো ডা. কিশোর কুমার ধর নবম গ্রেডের একজন কমর্কতা হয়ে ষষ্ঠ গ্রেডের কর্মকতা হিসাবে কিভাবে নিয়োগ পেলেন তা নিয়ে ভৈরবের সর্বত্র আলোচনার ঝড় উঠে ছিলো। গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সকল চিকিৎসক যখন আত্মগোপনে সেখানে ডা. কিশোর কুমার ধর স্বাচিপের আজীবন সদস্য হয়ে কিভাবে ভৈরবের মতো জনবসতি ও একটি গুরুত্বপূর্ণ জায়গার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কি ভাবে পদোন্নতি পেলেন?
এব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন সিনিয়র চিকিৎসক বলেন, ডা. কিশোর কুমার ধর নবম গ্রেডের একজন কমর্কতা হয়ে ষষ্ঠ গ্রেডের কর্মকতা হিসাবে কিভাবে নিয়োগ পেলেন? তা আমার বোধগম্য নয়। এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সকল ডা. যখন আত্মগোপনে সেখানে ডা. কিশোর কুমার ধর স্বাচিপের আজীবন সদস্য হয়ে কিভাবে ভৈরবের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি পায়? তার অতীত কর্মকান্ডের ছবি দেখে কারোরই বুঝার বাকি নেই সে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর ও দালাল ছিলেন। তার কিছু ফাইল ছবিতে এসব তথ্য ফুটে উঠেছে।

বর্তমান সরকার যেখানে সংস্কার করতে গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর ও দালালদের উৎখাত করতে মাঠে নেমেছে সেখানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সাচিপের আজীবন সদস্য ডা. কিশোর কুমার ধর ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করা নিয়ে ভৈরবের জনমনে প্রশ্ন দেখা দিয়েছিলো। এ রহস্য উদঘাটনে মাঠে নেমেছে অনেকেই।
ডা. কিশোর কুমার ধর গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। গত ৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার গোপদিঘী ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে দীর্ঘদিন কর্মরত থেকে গত ৬ ফেব্রুয়ারি নিজ জন্মভূমি ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
কিশোর কুমার ধর ১৯৮৮ সালে ৪ নভেম্বর জন্ম গ্রহণ করেন। তার নিজ বাড়ি ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকায়। বাবার নাম গোপাল ধর। তিনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। মা দীপা সাহা একজন প্রধান শিক্ষিকা। ডা. কিশোর কুমার ধর ২০০৫ সালে ভৈরব সরকারি হাজী আসমত কলেজ থেকে এইচএসসি পাশ করে ২০১২ সালে সিলেট উসমানী কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ও ইন্টার্নি করেন। ২০১৪ সালে ৩৩তম বিসিএস এর মাধ্যমে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে যাত্রা শুরু করেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর নিয়মিত অফিস করেননা। সরকারি নিয়ম তোয়াক্কা না করে প্রায় সময় সকাল ১০-১১টার দিকে অফিসে আসেন তিনি। আবার দুপুর ১টার দিকেই কর্মস্থল ত্যাগ করে চলে যান। আবার অনেক সময় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়না। তাকে প্রয়োজনে কল করেও পাওয়া যায়না। তার দায়িত্ব অবহেলায় হাসপাতালের চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে বলেও অনেকে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, যেহেতু তিনি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক পোস্ট দখল করে আছেন, সেহেতু প্রতিদিন তিনি তার নিজ স্টেশনে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি প্রতি শুক্রবার ও শনিবার তার পূর্বের কর্মস্থল কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে বেসরকারি প্রতিষ্ঠান জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে তার ব্যক্তিগত চেম্বারে ব্যাস্ত থেকে তার দায়িত্বে ফাঁকি দিয়ে আসছে। এতে করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। দেখার যেন কেউ নেই। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এবিষয়ে জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেস্টা করলে তিনি রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ছবিতে- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন (এমপি) এর পিএস সাখাওয়াত হোসেন মোল্লা’র বাম পাশে সাথে ডা. কিশোর কুমার ধর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar