পাহাড়তলীতে বাজার মনিটরিং ১০ হাজার টাকা জরিমানা
আজ ১১ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক চট্টগ্রামের নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি জনাব হুছাইন মুহাম্মদের নেতৃত্বে পাহাড়তলী বাজারে চাল ও পেয়াজের আড়োতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি চালের ও একটি পেয়াজের দোকানের মালিককে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ১০০০০/- টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় বিএসটিআইয়ের টিম দ্বারা ওয়েট স্কেলের সঠিকতা যাচাই করা হয়। উক্ত অভিযানে ডবলমুরিং থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা প্রদান করেন।
এ সময় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টে নিয়মিত বাজার মনিটরিং এর অভিযান অব্যাহত থাকবে মর্মে জানান।
গাউছিয়া কমিটি বাংলাদেশ হারুয়ালছড়ি নয়াহাট শাখার উদ্যোগে কবরস্থান পরিস্কার সম্পন্ন
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়িতে গাউছিয়া কমিটি বাংলাদেশ হারুয়ালছড়ি নয়াহাট শাখার উদ্যোগে গাউছিয়া কমিটি বাংলাদেশ হারুয়ালছড়ি নয়াহাট শাখার সভাপতি জামাল উদ্দিন বাহাদুর এবং সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কাউছারের তত্ত্বাবধানে কমিটির সকল পদের কর্মকর্তা সদস্য বৃন্দের নিয়ে ফকিরাগুনা (ভেরণ্যপাড়া) এবং সৈয়দ দরপ কবরস্থান পরিস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে,কার্যক্রমে তদারকির দায়িত্ব ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রহিম,উক্ত কবরস্থান পরিস্কার কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল মাহমুদ লিপন।
এ সময় এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ, অর্থ সম্পাদক মোঃ আজিজ, দাওয়াতে খায়র সম্পাদক মোঃ হাসান, প্রচার সম্পাদক মোঃ রাহাতসহ গাউছিয়া কমিটি বাংলাদেশ হারুয়ালছড়ি নয়াহাট শাখার সকল পদের কর্মকর্তা সদস্যসহ অত্র এলাকার মান্যগণ্য ব্যাক্তিবর্গ ও মুসলিম জনসাধারণবৃন্দ প্রমুখ।