April 22, 2026, 3:21 pm
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

ঘেরে ক্ষতিগ্রস্থ ৫২ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রনী আহম্মেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদ দাতা -

পত্রিকায় সংবাদ প্রকাশের পর কোটালীপাড়ায় মাছের ঘেরে ক্ষতিগ্রস্থ ৫২ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

 

বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছের খামারে ক্ষতিগ্রস্থ ৫২ পরিবারের পাশে দাড়ালেন উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ ও কোটালীপাড়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে স্লুইস গেটের অবৈধ বাঁধ অপসারণ করেন। এরপরই ঘেরের পানি কমতে শুরু করে। স্বস্তি ফিরে আসে মাছের ঘেরের কারনে ক্ষতিগ্রস্থ ৫২ পরিবারে।
জটিয়ার বাড়িতে ভাই ভাই মৎস্য খামার কতৃপক্ষ স্লুইস গেটে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষ করে আসছিল। এতে বিপাকে পড়েন এই এলাকার ৫২ টি পরিবার। এসকল পরিবারের বসতবাড়ি, পুকুরপাড়সহ গাছপালা ভেঙ্গে পড়ছিল মাছের ঘেরের কারনে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এ ব্যাপারে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি)সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়ে আসছিল দির্ঘদীন ধরে।
গত ৬ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বাঁধ অপসারণ করা হলেও ওই দিন রাতেই পুন:রায় বাঁধ আটকে দেয় ঘের কতৃপক্ষ।
পরবর্তীতে সংবাদ প্রকাশের পর ৫ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকরে নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জটিয়ার বাড়িতে ছুটে যান। সেখানে দুর্ভোগে থাকা পরিবারগুলোর সদস্যেদের সাথে কথা বলেন। তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেন। এ সময় তাৎক্ষনিকভাবে সুইচগেটের অবৈধ বাঁধ কেটে দেন।


আজ ৬ নভেম্বর সকালে সরেজমিন জটিয়ারবাড়ি এলকায় গিয়ে দেখা যায় ঘেরের পানি প্রায় ২ ফুট কমে গেছে।
ভূক্তভোগী খোকন শিকদার বলেন, মাছের ঘেরের মধ্যে আমাদের ৫২টি পরিবারের বসতবাড়ির মাটি ধসে পড়ে বাড়ির আঙ্গিনায় থাকা বনজ ও ফলজ গাছ ভেঙ্গে পড়ছে। মাছে অতিরিক্ত সার, খৈল ও রাসায়নিক ব্যবহার করায় পানি পচে দুর্গন্ধ হচ্ছে। বর্ষাকালে এই পানি ব্যবহার করা যাচ্ছে না। স্লুইস গেটে বাঁধ দিয়ে পানি আটকে রাখায় সময়মত পানি নিষ্কাষণ না করায় সঠিক সময়ে ইরিধানের বীজতলায় বীজ বপন করা যাচ্ছে না। শুধু বসতবাড়িঘরই নয় সরকারি রাস্তাও ভাঙ্গনের কবলে পড়েছে এই মাছের ঘেরের কারনে। ইতিমধ্যে রাস্তার পাশের সরকারি গাছও ভেঙ্গে পড়েছে ঘেরের ভিতরে। ইউএনও স্যার অবৈধ বাঁধ কেটে দিয়েছেন এবং ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সাথে ডেইলী পোস্ট কে ধন্যবাদ জানাই আমাদের দুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দীর্ঘদিন ধরে তাদের সমস্যা বিভিন্ন দপ্তরে জানিয়ে আসছিলো। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেওয়া হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে জনসাধারণের দুর্ভোগ লাগবে উদ্যোগ নেই। কাউকে ক্ষতিগ্রস্থ করে এভাবে মাছের ঘের পরিচালনা করা যাবে না। এছাড়াও উপজেলায় যে সকল খাল দখল করে মাছের ঘের করা হয়েছে পর্যায়ক্রমে সে সকল খালগুলোও দখলমুক্ত করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar