April 22, 2026, 1:09 pm
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

চলছে অবাধ লুটপাট , রাজনৈতিক মদদে বিশ্ববিদ্যালয় দখল।

ডেক্স রিপোর্ট স্বদেশ টিভি নিউজ

রাজনৈতিক ছত্রছায়ায় খল হয়ে গেছে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। গত ২১ মে থেকে নিজেকে বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান ঘোষণা করেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। গত ৫ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠানটিতে চলছে অবাধ লুটপাট। অনুমোন হওয়া ভবনের নকশা নতুন করে তৈরি এবং পুনরায় অনুমোদনের নামে কয়েক লাখ টাকা তছরূপ করা হয়েছে। আয়োজন চলছে কয়েকটি কোটি টাকার ভবনের নির্মাণের দরপত্র ভাগবাটোয়ারার।

এসবের বাইরে অনুমোদিত ট্রাস্টি না হয়েও সম্মানী হিসেবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মিজানুর রহমান ও হাফিজুর রহমান নামের দুই ব্যক্তি। অভিযোগ রয়েছে, তারা বিশ্ববিদ্যালয়টি ইচ্ছে মতো লোক নিয়োগ করছেন। তারে অপতৎপরতায় কেউ যাতে বাঁধা না দেন-এজন্য বিএনপি নেতা, নেতার ভাই-স্বজনদেরও চাকরি দেওয়া হচ্ছে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অভিযোগ দিয়েও ফল পাচ্ছেন না অনুমোদিত ট্রাস্টিরা। বিএনপির এক শীর্ষ নেতার সুপারিশে ইউজিসি ধীরে চলো নীতি অবলম্বন করছে বলে তাদের অভিযোগ।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সালের ১৮ নভেম্বর অনুমোদন হয় খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। পরের বছর শিক্ষা কার্যক্রম শুরু করে তারা। শুরুতে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর খালেক আত্মগোপনে চলে যান। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হন সিরাজুল হক চৌধুরী।

গত বছরের ১০ ডিসেম্বর মিজানুর রহমান, চলতি বছরের ৫ জানুয়ারি আজিজুর রহমান ও সৈয়দ হাফিজুর রহমানকে ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়।

সূত্রটি জানায়, ট্রাস্টি বোর্ডের সদস্য হতে যৌথমূলধনি কোম্পানি থেকে নিবন্ধন প্রয়োজন। কিন্তু ওই দু’জন কোনো নিবন্ধন নেননি।

বিষয়টি নিয়ে সিরাজুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ট্রাস্টি বোর্ডে আমি ছাড়া সবাই ছিলেন আওয়ামী লীগের। বোর্ডে বিএনপির লোক বাড়নোর জন্য মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার পরামর্শে নতুন তিনজন যুক্ত করা হয়।’

 

গত ২১ মে ট্রাস্টি বোর্ডের সভা ডেকে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন মিজানুর রহমান। হাফিজুর রহমানকে করা হয় সদস্য সচিব। এরপর থেকে সিরাজুল হককে সরিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিচ্ছেন মিজানুর। সিরাজুল হক চৌধুরীসহ উদ্যোক্তারা এখন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছেন না।

অভিযোগ রয়েছে, খুলনা মহানগর বিএনপির এক শীর্ষ নেতার ইন্ধনে অন্য ট্রাস্টিদের ভয় দেখিয়ে বোর্ড সভায় তাদের পক্ষে কথা বলতে বাধ্য করা হয়। কেউ যাতে এর প্রতিবাদ করতে না পারে সেজন্য ট্রাস্টি সদস্য তৌহিদুল ইসলাম আজাদ, সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও পবিত্র কুমার সরকারকে বিএনপির সমাবেশে হামলার মামলার আসামি করা হয়। এই মামলায় ১৫৬ আসামির বেশির ভাগই আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ কর্মকর্তা।

সূত্রটি জানায়, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ নেওয়ার পর গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোক বসানো শুরু করেন মিজানুর ও হাফিজুর। প্রথম পদক্ষেপে উপাচার্যকে সরিয়ে ট্রেজারার কানাই লাল সরকারকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তি ছাড়াই ড. শেখ শফিকুর রহমানকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল হক বাবুলকে নিয়োগ দেওয়া হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে। এছাড়া নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুর রশিদ মিরাজের ভাই চৌধুরী হাবিবুর রশিদ রুম্মানসহ মিজানুর রহমান ও হাফিজুর রহমানের আত্মীয় স্বজনদের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সিরাজুল হক চৌধুরী বলেন, যৌথ মূলধনী ফার্মে নিবন্ধন এবং ইউজিসির অনুমোদন ছাড়া ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। তারা যা করছে সবকিছু অবৈধভাবে করছে। ভুয়া চাকরি এবং নকশা তৈরির নামে বিশ্ববিদ্যালয়ের টাকা যাতে আত্মসাত করতে না পারে-এজন্য ব্যাংকে আমি চিঠি দিয়েছি। কিন্তু চাপের কারণে ব্যাংকও কথা শুনছে না। ইউজিসিতে চিঠি দেওয়ার পর তারা এই সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিলেও তারা মানছে না। খুলনার মানুষের একটি প্রতিষ্ঠান লুটপাটের কারণে বন্ধের উপক্রম হয়েছে।

অবশ্য পাল্টা অভিযোগ করে মিজানুর রহমান বলেন, আমরা দায়িত্ব নেওয়ার আগে জমি কেনা, ভবন নির্মাণের জন্য কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে। ট্রাস্টিরে বেতন নেওয়ার সুযোগ নেই, অথচ এখান থেকে বেতন নেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে এসব বন্ধ করেছি।

তিনি বলেন, যৌথ মুলধনী প্রতিষ্ঠানে নিবন্ধনের প্রক্রিয়া চলছে। ইউজিসি আমাদের ট্রাস্টি হিসেবে মেনে নিয়েছে। বোর্ড সদস্যরা আমাকে চেয়ারম্যান করেছে-এখানে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি। নিয়োগ, অর্থ ছাড় সব কিছু নিয়ম মেনেই হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar