April 22, 2026, 9:02 am
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৫ আগস্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক (অঃ দাঃ) ও পৌর প্রশাসক এস এম তারেক সুলতান,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রূলী বিশ্বাস, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম
রকিবুল হাসান,গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী,গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল,গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন
উদ্দিন,জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট মুজিবুল হক,গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোঃ সাজেদুর রহমান,জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান,বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম,জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশীদ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃ দাঃ) লাখসানা লাকী,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাজেদুল হক,জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ,কাটরা কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস সহ জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই গণ- অভ্যুত্থানে নিহত সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ হাফিজুর রহমান দাড়িয়া।
পরে জেলা প্রশাসক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে জেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৫ উপলক্ষে ৭জন শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার কেকানিয়া গ্রামে শহিদ মঈনুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। পরে শহিদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ ছাড়াও সদর উপজেলার কাঠি ইউনিয়নের শহিদ জিল্লুর শেখ,
কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের শহিদ রথিন বিশ্বাস, মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের শহিদ বাবু মোল্লা, একই উপজেলার ছোট বনগ্রামের শহিদ আরাফাত মুন্সী,গোপ্তারগাতী গ্রামের শহিদ মুজাহিদ ও ডিগ্রীকান্দি গ্রামের শহিদ সাবিদ হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করেন উপজেলা প্রশাসন। এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামী দল গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে পৃথক পৃথক শোভাযাত্রা বের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar