April 22, 2026, 4:05 pm
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

ঝিনাইদহের তাসিন এশিয়ান কাপ খেলতে গেলেন কম্বোডিয়া

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের তাসিন এশিয়ান কাপ খেলতে গেলেন কম্বোডিয়া

ঝিনাইদহের কালীগঞ্জের কৃতি সন্তান তাসিন সাহেব বাংলাদেশের অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল দলের হয়ে এশিয়ান ফুটবল কনফিডারেশন (এএফসি) অনুর্ধ ১৭ এশিয়ান কাপ ২০২৫ খেলতে কম্বোডিয়ায় পাড়ি জমিয়েছেন। গ্রুপ পর্বে কম্বোডিয়া, ম্যাকাও, ফিলিপাইন ও আফগানিস্তানের সাথে খেলবে বাংলাদেশ অনুর্ধ ১৭ ফুটবল দল। দলটি ১৯ অক্টোবার প্রথমবারের মতো মুখোমুখি হবে স্বাগতিক কম্বোডিয়ার সাথে। উক্ত খেলায় গোলরক্ষক হিসেবে অংশগ্রহণ করবেন কালীগঞ্জের কৃতি সন্তান তাসিন সাহেব। সুঠাম দেহের অধিকারী এবং ৫ ফিট ৯ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। তিনি নিজ যোগ্যতাই অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল দলে জায়গা করে নিয়েছেন। তাসিন সাহেব কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার হেলাই গ্রামের প্রবাসী হুর আলীর ছেলে। মাত্র ৪ বছরে মাকে হারিয়ে চাচা চাচির পরিবারে বেড়ে উঠে সে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজেকে বড় ফুটবলার হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে প্রবাসী বাবা ও চাচা মোবাশ্বের হোসেনের সহযোগিতায় নিজ গ্রামের প্রাইমারি স্কুল মাঠে শুরু করেন ফুটবল খেলা। ফুটবলের প্রতি একাগ্রতা দেখে প্রবাসী পিতা তাকে ভর্তি করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে। নিজের খেলোয়াড়ী জীবনকে সাফল্য মন্ডিত করতে এবং এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কঠোর পরিশ্রম শুরু করেন তিনি। তার পরিশ্রমের ফসল হিসেবে তিনি এএফসি অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এদিকে নিজ গ্রাম তথা কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান তাসিন সাহেবের এশিয়ান ফুটবল কনফেডারেশন কাপে খেলার সুযোগ পাওয়ায় তার এলাকাবাসী আনন্দিত তাসিনের নিজ গ্রামের আরেক কৃতিসন্তান এবং ঢাকার পি ডব্লুউ ডি স্পোর্টিং ক্লাবের কৃতি ফুটবলার নাদিম সুলতান মুন্না জানান, তাসিন অনেক ছোটো থেকে অনেক পরিশ্রমী। অনেক কষ্ট করে ও বিকেএসপিতে ভর্তি হয়েছে। আমার গ্রামের ছোটো ভাই হিসেবে ওর জন্য শুভ কামনা রইলো। সে যেন সামনে আরো ভালো কিছু করতে পারে এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। ফুটবলার তাসিন সাহেব এর পিতা মালয়েশিয়া প্রবাসী হুর আলি মুঠোফোনে জানান, আমার ছেলেটা ছোটবেলা থেকেই ফুটবল পাগল। তার ধ্যান জ্ঞান সবই ফুটবল কেন্দ্রিক। আমি প্রবাসে থাকলেও তার খেলাধুলার ব্যাপারে খোঁজ খবর রাখি। তাছাড়া দেশে তাকে সার্বিক সহযোগিতা করে আমার ভাই মোবাশ্বের হোসেন, গ্রামের ফুটবলার এবং ফুটবলের অন্যতম সংগঠক সবুর হোসেন এবং মুন্না। সে কম্বোডিয়ায় খেলতে যাওয়ায় আমিসহ গ্রামবাসী অত্যন্ত খুশি। আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য, সে যেনো তার সর্বোচ্চটুকু দিয়ে বিজয় অর্জন করে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। ফুটবলার তাসিন সাহেব এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হলে তিনি বলেন, অনুর্ধ ১৭ জাতীয় দলের হয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচসহ আমরা শিরোপা জিততে চাই। আমার ও আমার দলের জন্য সকলে দোয়া করবেন। ভবিষ্যতে আমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে চাই, এটাই আমার স্বপ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar