ভাণ্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক দপ্তর
কর্মকর্তা এলপিআর অবসরে
২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার চাকুরিতে এলপিআর অবসরে যান এ বছরের গত ১২ মার্চ
এ কর্মকর্তা অবসরে যাওয়ার পর দিন থেকে ওই দপ্তর তালাবদ্ধ হয়ে অচল হয়ে পড়ে। সংশ্লিষ্ট দপ্তরের কোনও কর্মচারি না থাকায় কেউ আর অফিসটি যথারীতি খুলছেন না। ফলে সেবা গ্রহিতা জনসাধারণ দপ্তর তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছেন।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, ভাণ্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়টি দীর্ঘদিন দুই বছর ধরে দপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব হাওলাদার একই দপ্তরটি নিয়মিত চালাতেন। অফিসে এছাড়া আর কোনও কর্মকর্তা কর্মচারি ছিলেন না। কর্তৃপক্ষ ওই দপ্তরে দীর্ঘদিনে ও শূণ্যপদে কোন জনবল নিয়োগ দেয়নি। ফলে সদ্য এলপিআর অবসরে যাওয়া কর্মকর্তা দীর্ঘ দুই বছর ধরে একাই দপ্তরটি চালিয়ে আসছিলেন। তিনি অবসরে যাওয়ায় দপ্তরটি এখন তালাবদ্ধ হয়ে পড়েছে। দপ্তরে প্রধান কর্মকর্তাসহ অফিস সহকারি একজন, প্রশিক্ষক একজন, এমএলএস দুইজন মোট ৫টি পদই শূণ্য।
এ বিষয়ে পিরোজপুর জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার সত্যতা স্বীকার করে বলেন, ভাণ্ডারিয়া মহিলা অধিদপ্তরে কেবল প্রধান কর্মকর্তাি কর্মরত ছিলেন। ৫টি পদই পদ ওই দপ্তরের শূণ্য। কর্মকর্তা অবসরে যাওয়ায় দপ্তরটি অচল হয়ে পড়ে। শূণ্য পদ পূরণের আগে দুই দিনের মধ্যে জেলা দপ্তর থেকে একজন অফিস সহকারিকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার বলেন, মহিলা বিষয়ক দপ্তরে কর্মকর্তা ছাড়া সকল পদ শূণ্য। তিনি অবসরে যাওয়ার ফলে সংকট সৃষ্টি হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে অবহিত করে জনবল নিয়োগের বিষয় উদ্যোগ নেওয়া হবে।