April 22, 2026, 2:50 pm
শিরোনামঃ
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড মাধবপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা : অবৈধ বালু-মাটি পাচার বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬: প্রথম দিনে পরীক্ষার্থীদের খোঁজখবর নিতে কেন্দ্র পরিদর্শন তারাকান্দার মোঃ শাহীনুর আলম ইকবাল হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ২ জন মহিলার ৭ বছরের কারাদন্ড । ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের মুকসুদপুরে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলেকে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নোয়াখালীর প্রবাসী নিহত—আহত ২ মানব পাচার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ কক্সবাজারের সাংবাদিকরা মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর অভিযানে বিপুল সিমেন্টসহ বোট আটক, গ্রেফতার ১১ ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার নরসিংদীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগে দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন। চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। মুক্তিযুদ্ধের সংগঠক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান তারাকান্দায় খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধ ভাবে পেট্রোল ও অকটেন শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর হজের গুরুত্ব ও ফজিলত! ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪ মাধবপুরে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মা ঘরছাড়া, অভিযোগের নেই অগ্রগতি ব্র্যাকের মৃত কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড নিয়ে গড়িমসি – ৯ মাসেও টাকা পাননি ওয়ারিশরা মাধবপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ গোপালগঞ্জের এসএসসি ও সমমান পরীক্ষা এর বিভিন্ন কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
Notice :

খুনের প্রবণতা যেন কমছেই না খুলনায়।

ডেক্স রিপোর্ট স্বদেশ টিভি নিউজ

১৪ মাসে ৩৮ খুন, ২২ মাসে নদী থেকে ৭৩ লাশ উদ্ধার

 দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পনগরী খুলনা একসময় ছিল কর্মসংস্থানের শহর, নদী ও জাহাজশিল্পের গর্ব। কিন্তু গত দুই বছরে এই শহরই পরিণত হয়েছে ভয়, রক্ত ও নিঃসঙ্গতার শহরে। মাদক, এলাকা দখল, ঋণ, প্রেমঘটিত ব্যর্থতা এবং মানসিক সংকটে জর্জরিত খুলনা এখন এক গভীর সামাজিক বিপর্যয়ের মুখে। গত ১৪ মাসে ৩৮ টি খুনের ঘটনা ঘটেছে। খুলনা আশেপাশের ৪ জেলার নদ-নদী থেকে গেলো ২২ মাসে উদ্ধার হয়েছে ৭৩টিরও বেশী লাশ। এছাড়া জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খুলনায় অন্তত ৬৫ জন আত্মহত্যা করেছেন, যার মধ্যে ৮০% তরুণ (৩০ বছরের নিচে) এবং ৪০ জন নারী।

খুলনা মহানগরীতেই গত ১৪ মাসে ৩৮টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ৩৪% হত্যার পেছনে রয়েছে মাদক কারবার ও এলাকা দখলের আধিপত্য। গত জুলাই ও আগস্ট মাসেই ঘটে ৭টি হত্যাকাণ্ড।

অক্টোবরের প্রথম সপ্তাহে টানা তিন দিন তিনটি হত্যাকাণ্ড ঘটে। ১ অক্টোবর দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয় তানভীর হাসান শুভ (২৯)। ২ অক্টোবর সোনাডাঙ্গায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হন বাবা লিটন শেখ (৫৫)। ৩০ সেপ্টেম্বর হোটেলকর্মী প্রিন্সের (২৫) লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নৃশংসতার চিত্র আরও স্পষ্ট হয় খালিশপুরের হত্যাকাণ্ডে, যেখানে এক নারী নিজের স্বামী-সন্তানদের নিয়ে প্রতিবেশীকে হত্যা করেন সুদের বিরোধে।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, মাদকসহ অন্যান্য অপরাধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে পারিবারিক কারণে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, সেগুলো প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসতে হবে। পারিবারিক বন্ধন ও সামাজিক যোগাযোগ বাড়ানো এখন জরুরি। তিনি জানান, পুলিশ ইতোমধ্যে নগরীর ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কাউন্সেলিং কর্মসূচি সম্পন্ন করেছে এবং ইজি বাইক চালকদেরও প্রশিক্ষণ দিয়েছে, যাতে তারা এলাকায় অপরাধীদের বিষয়ে তথ্য দিতে পারে।

নৌ-পুলিশের তথ্যমতে,খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর জেলার বিভিন্ন নদ-নদী থেকে গত ২২ মাসে উদ্ধার হয়েছে ৭৩টিরও বেশি লাশ। এর মধ্যে ২৭ জনের পরিচয় মেলেনি। এদের মধ্যে বেশিরভাগই হত্যাকাণ্ডের শিকার, যাদের স্থলভাগে হত্যা করে প্রমাণ নষ্টের জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে।

খুলনা নৌ-পুলিশ সুপার ড. মঞ্জুর মোর্শেদ বলেন আমরা তিন ধরনের মৃতদেহ পাই দুর্ঘটনা, আত্মহত্যা, এবং হত্যাজনিত। এর মধ্যে হত্যাকাণ্ডজনিত লাশই বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই স্থলভাগে হত্যা হয়, পরে নদীতে ফেলে দেওয়া হয়। তিনি আরও জানান, গত বছরের তুলনায় ২০২৫ সালে লাশ উদ্ধারের সংখ্যা বেড়েছে। অর্ধগলিত মৃতদেহ শনাক্তে সমস্যা হচ্ছে, ফলে অনেক হত্যাকারী অধরাই থেকে যাচ্ছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খুলনায় অন্তত ৬৫ জন আত্মহত্যা করেছেন, যার মধ্যে ৮০% তরুণ (৩০ বছরের নিচে) এবং ৪০ জন নারী। মানসিক চাপ, প্রেমঘটিত ব্যর্থতা, বেকারত্ব ও পারিবারিক বিরোধকে এ মৃত্যুর মূল কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

এই আত্মহত্যাগুলোর পেছনে লুকিয়ে আছে অসহায়ত্বের ভাষা। ৯ জুন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজা আফরিন (২৩) লিখে যান সুইসাইড নোটেও মিথ্যা লিখে যাওয়া শ্রেয় মনে হয়, পাছে কেউ যদি পড়ে হাঁসে। ১৯ আগস্ট কলেজছাত্রী তিসা (১৯) আত্মহত্যার আগে লেখেন বাবা-মা, আমাকে ক্ষমা করে দিও।

এক মাসেই খুলনা মেডিকেলে ৩৬ জন আত্মহত্যার চেষ্টায় ভর্তি হয়েছেন। মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম রাজু বলেন, বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন আত্মহত্যা করে, আর বাংলাদেশে প্রতি ৪০ মিনিটে। দেশের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ এখন আত্মহত্যা। তিনি আরও বলেন, মানসিক চাপ, সামাজিক বিচ্ছিন্নতা, পারিবারিক দূরত্ব এই তিনটি কারণই মূল চালক। পরিবারকে সন্তানের মানসিক অবস্থা বোঝার সময় দিতে হবে।

সরকারি সুন্দরবন কলেজ এর মনোবিজ্ঞান বিভাগের প্রধান প্রকাশ চন্দ্র অধিকারী বলেন, তরুণরা মানসিকভাবে চাপে পড়লে তারা দিকভ্রান্ত হয়ে পড়ে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে মনস্তাত্ত্বিক পরামর্শক কেন্দ্র গড়ে তুললে এই প্রবণতা অনেকটা কমানো সম্ভব।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, খুলনার বর্তমান পরিস্থিতি দুটি সংকটকে স্পষ্ট করছে অপরাধ ও হত্যা নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলার দুর্বলতা ও তরুণ সমাজে মানসিক ও সামাজিক স্থিতিশীলতার ঘাটতি।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। সন্ত্রাসীরা এলাকায় ফিরে আসছে, পুলিশও আগের মতো সক্রিয় নয়। দ্রুত বিচার নিশ্চিত না হলে অপরাধীরা আরও সাহস পাবে।

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, প্রায় প্রতিদিনই খুনের ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। রাতের টহল জোরদার, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না করলে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar