সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ” এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশের প্রথম জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।আজ পহেলা বৈশাখ, মঙ্গলবার দুপুরে একুশে টিভি সুনামগঞ্জ জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জিত কুমার চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ, জিটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর, সাংবাদিক ইফতিয়াজ সুমন, বদরুল হাসান, সালমান আহমদ, শাওন রায়, লিমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের সর্বপ্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল হলো একুশে টিভি। একুশে টিভি নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সকলের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এ সময় বক্তারা একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।