May 15, 2026, 4:18 am
শিরোনামঃ
নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসায় ৭ম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে শিশু মৃত্যুর মিছিল থামাও: দায়ীদের গ্রেফতার ও বিচার দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ১৬ মে মৃত ঘোষণা, কবর খোঁড়ার পর নড়েচড়ে উঠলেন যুবক কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ জন আটক দিনাজপুর বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন. দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ সুস্থ ভাবে বেচে থাকার জন্য বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের প্রতি আহবান-অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা মাধবপুরে ১২০ সুফলভোগীর মাঝে ছাগলসহ উপকরণ বিতরণ কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা ; গ্রেফতার ৫, মূল অভিযুক্ত পলাতক কমলনগরে নদী ভাঙ্গা শফিকের পরিবারের উপর বিএনপি নেতার হামলা হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা মাগুরায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযান! ১লক্ষ টাকা জরিমানা কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড চরভদ্রাসন, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল নিজ এলাকা কুলিয়ারচরে সংবর্ধিত গোপালগঞ্জে সরকারি জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ কালীগঞ্জে ক্লিনিকও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের ভিজিট বাড়ানোর নির্দেশ ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন। সাবেক মন্ত্রী ও আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক… ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল নিজ এলাকা কুলিয়ারচরে সংবর্ধিত আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও অষ্টগ্রামে বিয়ের দাবিতে ভূমি অফিসের কথিত কর্মচারীর বাড়িতে কলেজছাত্রীর অনশন রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার তাহিরপুরে সমকামী দু’ তরুণী আটক ফেনীতে একই সাথে ঝরলো বাবা-ছেলের প্রাণ গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২ ব্রাক্ষনবাড়িয়া নবীনগরে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ কুমিল্লা, হোমনায় ইয়াবাসহ এক যুবক আটক ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ​কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ পুরুষ শূন্য বরুনা \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী কমলনগর আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।
Notice :

বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি

 

প্রিয় দলকে ভালোবেসে কত নেতা-কর্মী ও সমর্থক কত কিছুই করেন। বেশিরভাগই রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে ফায়দা লুটতে চান। তবে ৮০ বছর বয়সী বৃদ্ধ কৃষক ইনু মিয়ার গল্পটা অন্য ১০ জনের থেকে আলাদা। তার পছন্দের রাজনৈতিক দল বিএনপি। প্রিয় দলটির ধানের শীষ প্রতীকে ভোট দিতে না পেরে তিনি প্রতিবাদস্বরূপ ১৭ বছরেরও বেশি সময় ধরে ভাত খান না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর অবশেষে আনুষ্ঠানিক ভাবে ভাত খাওয়া শুরু করেন তিনি।

পহেলা বৈশাখ ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ১৭ বছর ধরে ভাত না খাওয়া ইনু মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামে গিয়ে আনুষ্ঠানিক ভাবে নিজ হাতে ভাত খাওয়ায়ে দেন তাকে। নিজ দলের প্রিয় নেতার হাতে প্লেটে ভাত তুলে দেওয়ার পর থেকে হাঁসি মুখে ভাত খাওয়া শুরু করেন ইনু মিয়া। এর আগে তিনি শুধু কলা, রুটি, বিস্কুটসহ শুকনা খাবার খেয়েই কাটিয়েছেন ১৭ বছরেরও বেশি সময়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১২ জানুয়ারি সোমবার উপজেলার রামদী ইউনিয়নের জগৎচর পশ্চিমপাড়ায় স্থানীয় বিএনপির এক কর্মীসভায় নেতাকর্মীরা ভাত-তরকারি এনে ইনু মিয়াকে খেতে অনুরোধ করেন। তবে তা প্রত্যাখ্যান করে ইনু মিয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলেই তবে তিনি ভাত খাবেন। ঐদিন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বর্তমান প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি ইনু মিয়াকে কথা দিয়েছিলেন- “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ইনু মিয়াকে নিজ হাতে ভাত খাওয়াবেন। তার দেওয়া কথা রাখতে নির্বাচনের পর ১৪ এপ্রিল মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ইনু মিয়ার প্লেটে ভাত তুলে দিয়ে ভাত খাওয়ানো শুরু করান।”

বিএনপির অন্ধভক্ত ইনু মিয়াকে ভাত খাওয়ানোর পর প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেন, ‘যে ব্যক্তি দলকে ভালোবেসে এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন আমাদের উচিত তার পাশে থাকা। ভাত না খেয়ে বয়োবৃদ্ধ ইনু মিয়া প্রতীকী প্রতিবাদ করে গেছেন। আমরা দলীয় নেতাকর্মীরা তার যেকোনো প্রয়োজনে পাশে থাকবো ইনশাল্লাহ।’ তিনি প্রতিশ্রুতি দেন অচিরেই ইনু মিয়াকে একটি নতুন ঘর করে দিবেন এবং একটি বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের হুশিয়ার করে বলেন দলের কোন নেতাকর্মী কোন অন্যায়ের সাথে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবেনা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মন্ত্রী থানা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, যদি ভৈরব-কুলিয়ারচর থেকে মাদক নির্মুল করতে না পারেন তাহলে আপনারা এসব থানা থেকে অন্যত্র বদলি হয়ে যান। আমার দলের কোন নেতা কর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তাদেরকেও ছাড় দিবেন না। অন্যায়কারীদের সাথে আমি থাকবোনা। আগে কি হয়েছে না হয়েছে তা আমি জানতে চাইনা। কিন্ত ভৈরব-কুলিয়ারচরকে মাদক মুক্ত করতেই হবে।

এসময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহ্ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম (এপিপি), সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, অর্থ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মান্নান, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজনু মিয়া, সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মাসুদ আহমেদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

ইনু মিয়াকে ভাত খাওয়ানোর আগে ইনু মিয়া প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন। প্রতিমন্ত্রীও ইনু মিয়াকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান।

জানা যায়, জগৎচর পশ্চিমপাড়া গ্রামের মৃত সুলায়মান মিয়ার ছেলে ইনু মিয়া কৃষিশ্রমিক হিসেবে মানুষের জমিতে কাজ করতেন। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় তার বাম পায়ে আঘাত পাওয়ার পর থেকে লাঠি ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন। তাই এখন আর কাজ করতে পারেন না। শুয়ে-বসে ও ভিক্ষাবৃত্তি করেই দিন কাটছে তার।

ইনু মিয়া তিন সন্তানের জনক। স্ত্রী জোছনা খাতুন। বড় ছেলে ইকবাল হোসেন সিএনজিচালিত অটোরিকশা চালান। ছোট ছেলে জাকির হোসেন জুতা তৈরির দোকানে কাজ করেন। মেয়ে মার্জিয়া খাতুনের বিয়ে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দলের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে নিবেদিত প্রাণ ইনু মিয়া। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পশ্চিম জগৎচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা লাঞ্ছিত হন, এদিন আর ভোট দিতে পারেননি তিনি। তারপর প্রতিজ্ঞা করেন, যতদিন না বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, ততদিন তিনি ভাত খাবেন না। এরপর থেকেই ভাত না খেয়ে পার করে দিয়েছেন ১৭ বছরেরও বেশি সময়। পারিবারিক ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও তিনি ভাত খাননি। দলটির কেন্দ্রীয় নেতাদের অনুরোধেও মন গলেনি ইনু মিয়ার। পরিবার ও স্বজনরা নানাভাবে চেষ্টা করেও ভাত খাওয়াতে পারেননি ইনু মিয়াকে। তার একই কথা ছিলো যতদিন না বিএনপি ক্ষমতায় আসবে, ততদিন তিনি ভাত স্পর্শও করবেন না। মনের আশা পূরণ না হলে কোনোদিনই তিনি ভাত খাবেন না প্রতিজ্ঞা করেন।

কথা হয় ইনু মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘পছন্দের দলীয় প্রতীকে ভোট দিতে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছিলাম। এরপর থেকে আমি প্রতিজ্ঞা করেছি, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মরে গেলেও ভাত খাবো না।’ দল ক্ষমতায় এসেছে আমার প্রিয় নেতা শরীফুল আলম ভাই নিজ হাতে আমার প্লেটে ভাত তুলে দিয়েছেন। আমিও ভাত খাওয়া শুরু করে দিয়েছি। তবে আলম ভাই বলেছিলেন, আমাকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবেন। আমারও আশা ছিলো বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার। সেই আশা আর পূরণ হলো না। বিএনপি ক্ষমতায় আসার আগেই আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া আমাদের রেখে না ফেরার দেশে চলে গেলেন। তবে এখন আমার ইচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে আমার দুঃখের কথাগুলো বলার।

ইনু মিয়ার স্ত্রী জোছনা খাতুন বলেন, ‘উনাকে অনেক চেষ্টা করেছি ভাত খাওয়ানোর জন্য কিন্তু পারিনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে নিয়ে এসেও ভাত খাওয়াতে পারিনি। উনার একটাই কথাছিলো- যতদিন না বিএনপি ক্ষমতায় আসবে ততদিন ভাত খাবেন না। রুটি, পুরি, বিস্কুট, চা এগুলো খেয়ে বেঁচে ছিলেন এত দিন। একমাত্র মেয়ে মার্জিয়া খাতুনের বাড়িতে গিয়েও ভাত খাননি তিনি।’ এতদিন পর তিনি ভাত খেয়েছেন অনেক আনন্দ লাগছে আমার।

রামদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আকরাম খান ও সাধারণ সম্পাদক অলি উল্লাহ বলেন, ‘ইনু মিয়া একজন বিএনপিপ্রেমী লোক। উনি বিএনপিকে খুব ভালোবাসেন। ২০০৮ সাল থেকে দীর্ঘ ১৭ বছর যাবৎ ভাত না খেয়ে ছিলেন। অবশেষে আজ আমাদের প্রিয় নেতা শরীফুল আলম ভাইয়ের মাধ্যমে ভাত খেলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar