May 19, 2026, 4:40 am
শিরোনামঃ
সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ — এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ
Notice :

সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল

দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক |

সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল

১৯ মে ২০২৬ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা কমরেড নুর আহমদ বকুল বলেছেন, “সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের ছাত্র-যুবদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের পরিবর্তে নানাভাবে মৌলবাদী অপতৎপরতার বিস্তার ঘটছে। এই পরিস্থিতির বিরুদ্ধে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ও প্রগতিশীল ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষাঙ্গনে বিজ্ঞানমনস্ক, মানবিক ও একমুখী শিক্ষা ব্যবস্থার পক্ষে সোচ্চার হতে হবে।

জননেতা কমরেড রাশেদ খান মেনন-এর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রী যৌথভাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অফিস চত্বরে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি দেশের ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বেকারত্বের অভিশাপে বিপুল সংখ্যক যুবক মাদক, ছিনতাইসহ নানা অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। তথাকথিত মেগা উন্নয়নের নামে বিদেশি প্রভুদের সন্তুষ্ট না করে রাষ্ট্রকে শিল্পায়নের পথে এগিয়ে নিতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করে যুবসমাজকে রক্ষার উদ্যোগ নিতে হবে।

তিনি আরো বলেন, ইউনুস সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে জননেতা রাশেদ খান মেনন-কে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল। তিনি মেননসহ সকল রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

সভার সভাপতি বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান বলেন, এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের পক্ষ্যের কিংবদন্তী নেতা রাশেদ খান মেনন। মেননের মুক্তি দাবি করে সরকারে প্রতি আহবান জানিয়ে তৌহিদুর রহমান আরো বলেন, সারাজীবন সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী রাজনৈতিক অবস্থান মূলত রাশেদ খান মেননের উপর প্রতিহিংসার কারণ। অনুষ্ঠান সঞ্চালনা যুব মৈত্রী সাধারণ সম্পাদক তাপস দাস।

সভায় জননেতা রাশেদ খান মেনন-এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীন আহমেদ।
আলোচনা সভা শেষে জননেতা রাশেদ খান মেনন-এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেণ মনোজ বাড়ৈ ও সুমাইয়া ঝরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar