May 17, 2026, 4:47 am
শিরোনামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ — এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লু রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক ফারাক্কা দিবস: নদী রক্ষা ও ন্যায্য পানিবণ্টনের সংগ্রাম। কুমিল্লা নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফুলবাড়ীতে ১৯ হাজার ৬ শত টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ আটক। শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না- এড আতিকুর রহমান মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কচুয়া বাজারের মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান -আপনাদের সহায়তা প্রয়োজন কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার প্রবাস জীবনের কষ্টে উপার্জিত কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যত্র বিয়ে বসার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে কোরবানির গুরুত্ব ও ফজিলত! ফেনীতে মাদকের হাটে যৌথ অভিযান: ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, জনমনে প্রশ্ন গোপালগঞ্জের “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” -এর শুভ উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসায় ৭ম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে শিশু মৃত্যুর মিছিল থামাও: দায়ীদের গ্রেফতার ও বিচার দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ১৬ মে মৃত ঘোষণা, কবর খোঁড়ার পর নড়েচড়ে উঠলেন যুবক কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ জন আটক দিনাজপুর বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন. দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ সুস্থ ভাবে বেচে থাকার জন্য বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের প্রতি আহবান-অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা মাধবপুরে ১২০ সুফলভোগীর মাঝে ছাগলসহ উপকরণ বিতরণ কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা ; গ্রেফতার ৫, মূল অভিযুক্ত পলাতক কমলনগরে নদী ভাঙ্গা শফিকের পরিবারের উপর বিএনপি নেতার হামলা
Notice :

অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

এম এ কাদের, মাধবপুর থেকে :

অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ। শনিবার (১৬ মে) বিকাল ৪ টায় শাহজিবাজার রেলস্টেশন প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শাহজিবাজার অঞ্চলের প্রায় ১০টি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে শাহজিবাজার রেলস্টেশন। প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের অভাবে প্রতিদিন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মানববন্ধন থেকে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— শাহজিবাজার রেলস্টেশনের দ্রুত সংস্কার ও আধুনিকায়ন, যাত্রীসেবার মান উন্নয়ন, টিকিট সংখ্যা বৃদ্ধি, স্টেশন মাস্টার নিয়োগ, স্টেশনের মালামাল চুরি রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং পারাবত এক্সপ্রেস অথবা কালনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রদান।

বক্তারা বলেন, “শাহজিবাজার রেলস্টেশন বাঁচলে এলাকার উন্নয়ন আরও এগিয়ে যাবে।” তাই দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন চলাকালে ঢাকা-সিলেট-ঢাকা রুটের আপ ও ডাউন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কিছু সময়ের জন্য স্টেশনে আটকা পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নে রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় বক্তব্য রাখেন আবদাল মিয়া, নজরুল গাজী, শাহ আজিজুর রহিম, জয়নাল মেম্বার, নুরধন মেম্বার, শরিফ উদ্দিন সিকদার, বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মানববন্ধনের মুখপাত্র গাজিউর রহমান আব্বাস, সাব্বির আহমেদ, শাহাদাত তালুকদার, আশরাফুল ইসলাম, নির্মাণ শ্রমিক নেতা আব্বাছ মিয়া, ইদ্রিস চৌধুরী, নুর আলম শাহ, আব্দুর রহিম, ইসমাঈল মিয়া ও ফারাবি সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar