কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নতুন সভাপতি মনোনয়ন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্দেশক্রমে মোহাম্মদ আমিন উর রশিদ-কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।
বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৪ মে ২০২৬ তারিখে জারি করা স্মারক নম্বর ৪৫.০০.০০০০.০০০.১৬০.০৬.০০০৭.২৬-৪৬৪ এর মাধ্যমে এ মনোনয়ন কার্যকর করা হয়।
প্রজ্ঞাপনটি উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ-এর স্বাক্ষরে জারি করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন সভাপতির নেতৃত্বে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও রোগীসেবার মান আরও উন্নত হবে।