May 15, 2026, 9:34 am
শিরোনামঃ
নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসায় ৭ম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে শিশু মৃত্যুর মিছিল থামাও: দায়ীদের গ্রেফতার ও বিচার দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ১৬ মে মৃত ঘোষণা, কবর খোঁড়ার পর নড়েচড়ে উঠলেন যুবক কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ জন আটক দিনাজপুর বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন. দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ সুস্থ ভাবে বেচে থাকার জন্য বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের প্রতি আহবান-অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা মাধবপুরে ১২০ সুফলভোগীর মাঝে ছাগলসহ উপকরণ বিতরণ কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা ; গ্রেফতার ৫, মূল অভিযুক্ত পলাতক কমলনগরে নদী ভাঙ্গা শফিকের পরিবারের উপর বিএনপি নেতার হামলা হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা মাগুরায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযান! ১লক্ষ টাকা জরিমানা কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড চরভদ্রাসন, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল নিজ এলাকা কুলিয়ারচরে সংবর্ধিত গোপালগঞ্জে সরকারি জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ কালীগঞ্জে ক্লিনিকও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের ভিজিট বাড়ানোর নির্দেশ ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন। সাবেক মন্ত্রী ও আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক… ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল নিজ এলাকা কুলিয়ারচরে সংবর্ধিত আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও অষ্টগ্রামে বিয়ের দাবিতে ভূমি অফিসের কথিত কর্মচারীর বাড়িতে কলেজছাত্রীর অনশন রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার তাহিরপুরে সমকামী দু’ তরুণী আটক ফেনীতে একই সাথে ঝরলো বাবা-ছেলের প্রাণ গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২ ব্রাক্ষনবাড়িয়া নবীনগরে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ কুমিল্লা, হোমনায় ইয়াবাসহ এক যুবক আটক ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ​কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ পুরুষ শূন্য বরুনা \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী কমলনগর আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।
Notice :

শিশু মৃত্যুর মিছিল থামাও: দায়ীদের গ্রেফতার ও বিচার দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ১৬ মে

দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক |

শিশু মৃত্যুর মিছিল থামাও: দায়ীদের গ্রেফতার ও বিচার দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ১৬ মে

১৪ মে ২০২৬ : হামে শিশু টিকা পাচ্ছে না, মৃত্যু ৪০০ ছাড়ালো, হামে শিশু মৃত্যুর মিছিল থামাও, স্বাধীন তদন্ত কমিশন গঠন করো, দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

“দুনিয়ার মজদুর এক হও।”— এই শ্লোগানকে সামনে রেখে ১৬ মে ২০২৬ শনিবার সকাল ১১টায় | জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চিকিৎসা, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ কর্তৃক এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল এক বিবৃতিতে আন্দোলনের এ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন।

নেতৃবৃন্দ এই মৃত্যুকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার দাবি করেছেন। একই সঙ্গে হাম পরিস্থিতিকে অবিলম্বে ‘মহামারি’ ঘোষণা, জরুরি ভিত্তিতে অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন, টিকাদান কর্মসূচিতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং চিকিৎসা খাতকে সম্পূর্ণ সরকারীকরণের আওতায় আনার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, “হামে আক্রান্ত হয়ে দেশে সাড়ে চারশ’র বেশি শিশুর মৃত্যু কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে টিকাদান কর্মসূচি স্থগিত করার মতো অপরিকল্পিত ও হঠকারী সিদ্ধান্তের ফলেই আজ শত শত পরিবার সন্তান হারানোর বেদনা বহন করছে।”

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় অবহেলা, টিকাদান কার্যক্রমে বিঘ্ন এবং শিশুস্বাস্থ্যকে অগ্রাধিকার না দেওয়ার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তার ভাষ্য অনুযায়ী, “যে রাষ্ট্র তার শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, সেই রাষ্ট্রের নীতিনির্ধারকদের জবাবদিহির আওতায় আনতেই হবে।”

তিনি আরও বলেন, “এই পরিস্থিতির জন্য দায়ী সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার নিশ্চিত করতেই হবে। একই সঙ্গে হামকে অবিলম্বে মহামারি ঘোষণা করে জাতীয় জরুরি স্বাস্থ্য পরিকল্পনা কার্যকর করতে হবে।”

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নিম্নোক্ত দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১. হামে শিশু মৃত্যুর মিছিল থামাও, দেশে চলমান হাম পরিস্থিতিকে অবিলম্বে ‘মহামারি’ ঘোষণা করতে হবে;
২. আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করতে হবে;
৩. স্বাধীন তদন্ত কমিশন গঠন করো। হামে ৪০০-এর অধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে;
৪. টিকাদান কর্মসূচিতে সরকারি বরাদ্দ বাড়িয়ে চিকিৎসা খাতকে সম্পূর্ণ সরকারীকরণের আওতায় আনতে হবে।

নেতৃবৃন্দ বলেছেন, “বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা এবং সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সাধারণ মানুষকে চরম মূল্য দিতে হচ্ছে। শিশুস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে অবহেলার পরিণতি এখন পুরো দেশ দেখছে।”

নেতৃবৃন্দ বলেছেন, “বর্তমান পরিস্থিতি মোকাবিলায় শুধু বিবৃতি দিলেই চলবে না। দ্রুত ফিল্ড হাসপাতাল স্থাপন, বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতকরণ এবং আগামী জাতীয় বাজেটে শিশুস্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে হবে।”

তারা আরও বলেছেন, “জনস্বাস্থ্যব্যবস্থাকে অবহেলা করে উন্নয়নের গল্প শোনানো হচ্ছে, কিন্তু বাস্তবে শিশুদের জীবন সুরক্ষিত নয়। এই সংকট শুধু স্বাস্থ্য খাতের নয়, এটি রাষ্ট্রীয় অগ্রাধিকার নির্ধারণেরও সংকট।”

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে টিকাদান কার্যক্রমে বিঘ্ন, গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার দুর্বলতা এবং জনসচেতনতার ঘাটতির কারণে হাম সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

জনস্বাস্থ্য বিশ্লেষকদের মতে, হাম প্রতিরোধে জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ, টিকাদান কার্যক্রম পুনরুজ্জীবিত করা এবং আক্রান্ত এলাকাগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar