May 14, 2026, 11:23 am
শিরোনামঃ
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড চরভদ্রাসন, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল নিজ এলাকা কুলিয়ারচরে সংবর্ধিত গোপালগঞ্জে সরকারি জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ কালীগঞ্জে ক্লিনিকও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের ভিজিট বাড়ানোর নির্দেশ ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন। সাবেক মন্ত্রী ও আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু দিনাজপুর বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক… ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল নিজ এলাকা কুলিয়ারচরে সংবর্ধিত আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও অষ্টগ্রামে বিয়ের দাবিতে ভূমি অফিসের কথিত কর্মচারীর বাড়িতে কলেজছাত্রীর অনশন রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার তাহিরপুরে সমকামী দু’ তরুণী আটক ফেনীতে একই সাথে ঝরলো বাবা-ছেলের প্রাণ গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২ ব্রাক্ষনবাড়িয়া নবীনগরে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ কুমিল্লা, হোমনায় ইয়াবাসহ এক যুবক আটক ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ​কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের \ পুরুষ শূন্য বরুনা \ অস্ত্র উদ্ধার হয়নি \ গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী কমলনগর আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। মুকসুদপুরে “হেয়ার কাট জেন্টস পার্লার”-এর শুভ উদ্বোধন সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) সেবায় যুক্ত হলো শিক্ষা প্রতিষ্ঠান,চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ এমপি ফয়সলের হাত ধরে চুনারুঘাটের চা বাগানে উন্নয়নের ছোঁয়া চা বাগানে ২০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প পেয়ে চুনারুঘাটবাসীর মনে আনন্দের উল্ল্যাস  মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় রেনু পোনা জব্দ সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের প্রতি চেয়ারম্যান ইকবাল বাহারের আহ্বান মোস্তাকিম এখন সেনবাগের বিস্ময় : এক হাত দিয়েই করছে পড়ালেখা পুলিশি হয়রানির ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মাগুরায় হত্যা মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে, মন্ত্রীর হস্তক্ষেপে মামলা রেকর্ড গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু “দালাল নয়, আমরা স্বাস্থ্যসেবার সহযোদ্ধা” পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন কমলনগরে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান নিজস্ব অর্থায়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য সুজন পাঠান ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৭২ হাজার টাকা যৌন উত্তেজক সিরাপ আটক। রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট গুলিবিদ্ধসহ আহত ||১০ চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড। ছাতিয়াইন-শিমূলঘর সড়ক ঝোপঝাড়ে ছেয়ে গেছে : বাড়ছে দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি
Notice :

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল নিজ এলাকা কুলিয়ারচরে সংবর্ধিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল নিজ এলাকা কুলিয়ারচরে সংবর্ধিত

 

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদিল মিয়া তার নিজ জন্মভূমি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে সংবর্ধিত হয়েছেন।

বুধবার (১৩মে) বিকালে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় চত্বরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা বাদলের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রকিবুল মোমেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মান্নান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠিক সম্পাদক ও উপজেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক শামসুল আলম এলেম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সদস্য মো. দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক হাসান প্রমূখ।

এ সময় উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা বিএনপির মিডিয়া সেলের কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) এর আহবায়ক দৈনিক ইনকিলাব প্রতিনিধি আহমেদ সিফাত, স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. হেলিম মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, নিজ এলাকার লোকজনের সাথে যোগাযোগ রেখে সৎ ও নিষ্ঠার সহিত দ্বায়িত্ব পালনের জন্য ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়াকে আহবান জানান এবং তারাও আদিল মিয়াকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেয়। এ সময় আদিল মিয়াও বলেন, ঢাকায় যে কোন প্রয়োজনে এলাকার লোকজন তার নিকট সহযোগিতা চাইলে সে সর্বাত্মক সহযোগিতা করবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে আসার সাথে সাথে এলাকার কৃতি সন্তান মো. আদিল মিয়াকে রাস্তাতেই ফুলের মালা পড়িয়ে তাকে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে তাকে দলীয় নেতৃবৃন্দরা একে একে ফুলের মালা পরিয়ে পরে একসাথে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর যৌথ স্বাক্ষরিত এক পত্রমূলে মো. আদিল মিয়াকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করেন।

আদিল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দেরিয়াকান্দা গ্রামের মো. গোলাপ মিয়া ও মোছা. হালিমা খাতুন দম্পত্তির ছেলে। বাবা ছিলেন একজন সৌদি আরব প্রবাসী। চার ভাই বোনের মধ্যে সবার বড় সে।
তিনি ২০১১ সালে স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৩ সালে কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে এইসএসসি ও পরে বিবিএস (অনার্স) মার্কেটিং শেষ করে ঢাকা নিউ মডেল বিশ্ববিদ্যালয়ে এমবিএ (মাস্টার্স) মার্কেটিং-অধ্যায়নরত আছেন।

কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে ছাত্রদলের সাথে রাজনৈতিক জীবনের পথচলা তার।
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজ্জুল্লাহ হিরা’র হাত ধরে ঢাকায় ছাত্র রাজনীতি শুরু করেন তিনি। পরে বর্তমান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিনের সাথে দীর্ঘ দিন রাজপথে চলা তার। জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন সংগ্রামে সালাউদ্দিন এর সাথে ছিলেন তিনি। এছাড়া তিনি ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।

তাকে ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আদিল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar