May 18, 2026, 4:57 am
শিরোনামঃ
সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ — এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লু রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক ফারাক্কা দিবস: নদী রক্ষা ও ন্যায্য পানিবণ্টনের সংগ্রাম। কুমিল্লা নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফুলবাড়ীতে ১৯ হাজার ৬ শত টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ আটক। শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না- এড আতিকুর রহমান মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কচুয়া বাজারের মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান -আপনাদের সহায়তা প্রয়োজন কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার প্রবাস জীবনের কষ্টে উপার্জিত কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যত্র বিয়ে বসার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে কোরবানির গুরুত্ব ও ফজিলত! ফেনীতে মাদকের হাটে যৌথ অভিযান: ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, জনমনে প্রশ্ন গোপালগঞ্জের “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” -এর শুভ উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা
Notice :

‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা?

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা?


‎কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড়খারচর মহল্লায় ভৈরবের এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুবজালের সৃষ্টি হয়েছে। প্রথমে ঘটনাটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হলেও, ঘটনাস্থলের বিভিন্ন আলামত ও নিখোঁজ টাকার ব্যাগ নিয়ে এখন পরিকল্পিত হামলা ও ছিনতাইয়ের সন্দেহ জোরালো হয়ে উঠেছে।
‎নিহত সোহেল রানা (৩৫) ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকার মৃত সিরাজ মিয়ার সর্বকনিষ্ঠ ছেলে। সে ভৈরব পৌর শহরের মুসলিমের মোড় এলাকায় “মোহাম্মদ কেমিক্যাল” নামে একটি প্রতিষ্ঠানের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
‎১৬ মে ‎শনিবার রাত প্রায় সাড়ে ৮ টার দিকে বাজিতপুর থেকে ব্যবসা প্রতিষ্ঠানের তাগদা আদায় শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ভৈরবে ফিরছিলেন তিনি। কিছুক্ষণপর কুলিয়ারচর পৌরসভার বড়খারচর মহল্লায় কাশ্মিরী আইডিয়াল স্কুল সংলগ্ন সড়কের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পথচারীরা। তার একটু দূরে একটি মোটরসাইকেলও পড়ে থাকতে দেখে তারা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, ব্যবসার পাওনা টাকা সংগ্রহ শেষে রাতে ডাকাতির ভয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে হয়তো বাড়ি ফিরছিলেন সোহেল রানা। সড়ক দূর্ঘটনায় মারা গেছে এমন সন্দেহে কোন মামলা মোকাদ্দমা না করে হাসপাতাল থেকে মৃতের লাশ নিয়ে বাড়ি চলে যায় নিহতের স্বজনরা।

সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত ছাড়াই ১৭ মে রোববার বাদ যোহর স্থানীয় পানাউল্লাহচর বালুর মাঠে মৃত সোহেল রানার নামাজে জানাজা শেষে শম্ভুপুর পাক্কার মাথা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। সোহেল রানার আকস্মিক এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
‎প্রাথমিকভাবে জানা যায়, সড়কের ওপর ড্রেজার পাইপ পারাপারের জন্য তৈরি করা উঁচু আইল্যান্ডসদৃশ বাধায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তবে ঘটনার পর পাওয়া বিভিন্ন তথ্য এখন সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে।
‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উঁচু বাধা যেখানে রয়েছে, সেখান থেকে নিহত ব্যক্তি ও মোটরসাইকেল বেশ দূরে পড়ে ছিল। সবচেয়ে বিস্ময়ের বিষয় হচ্ছে, মোটরসাইকেলটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। সাধারণত উচ্চগতির দুর্ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যাওয়া বা দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু সোহেল রানার মোটরসাইকেল প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
‎অন্যদিকে নিহতের মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তাদের প্রশ্ন, শুধুমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে মাথার পেছনে এমন মারাত্মক আঘাত কীভাবে এলো, অথচ মোটরসাইকেলের তেমন ক্ষতি হলো না?
‎ঘটনার সবচেয়ে রহস্যজনক দিক হচ্ছে, সোহেল রানার সঙ্গে থাকা টাকার ব্যাগটি নিখোঁজ হয়ে যাওয়া। পরিবারের দাবি, তিনি বিভিন্ন স্থান থেকে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা সংগ্রহ করেছিলেন। কিন্তু দুর্ঘটনার পর তার কাছে থাকা ব্যাগটি পাওয়া যায়নি। পরে ঘটনাস্থল সংলগ্ন থেকে ব্যাগের কাটা ফিতার অংশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এতে ছিনতাইয়ের সন্দেহ আরও প্রবল হয়ে উঠেছে।
‎স্থানীয়দের ধারণা, সড়কের উঁচু বাধার কারণে মোটরসাইকেলের গতি কমিয়ে দিলে আগে থেকে উৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথার পেছনে আঘাত করে থাকতে পারে। আঘাত পাওয়ার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে কিছু দূরে গিয়ে পড়ে যান। এরপর দুর্বৃত্তরা তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
‎রহস্য আরও বাড়িয়েছে ঘটনাস্থলের আশপাশে সকালে পড়ে থাকা একটি কাঁঠাল। স্থানীয়রা ধারণা করছেন, আঘাত করার কাজে ভারী কোনো বস্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
‎এদিকে ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে শুধু দুর্ঘটনা হিসেবে না দেখে পরিকল্পিত অপরাধ হিসেবে তদন্তের দাবি জানিয়েছেন।
‎স্থানীয়দের দাবি, ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar