May 20, 2026, 4:35 am
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
Notice :

কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূ্র্ব গোবরিয়া (পূর্ব পাড়া) গ্রামে লেয়ার মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। অভিযোগ উঠেছে, সরকারী নীতিমালা উপেক্ষা করে গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় লেয়ার মুরগির দুটি খামার স্থাপন করা হয়েছে।

খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধ থেকে প্রতিকার পেতে গত ১৯ মে মঙ্গলবার মুরগির খামার অপসারণ ও আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া (পূর্ব পাড়া) গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র হোসেন আলী (৬২)।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পার্শ্ববর্তী বাড়ির মৃত মো. রজব আলীর পুত্র মো. সাইফুল ইসলাম (৫০) ও মো. দ্বীন ইসলাম (৫৫) মিলে দীর্ঘদিন যাবৎ ধরে তাদের বাড়ি সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া নিয়মকানুনের তোয়াক্কা না করে দুইটি লেয়ার মুরগির খামার স্থাপন করে মুরগি পালন করে আসছে। এর ফলে মুরগির খামারের বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ওই খামারের বর্জ্য ফেলা হচ্ছে হোসেন আলীর বসতবাড়ি ও ফসলী জমির পাশে। শুধু তাই নয় খামারের ডিমের খোসা, নষ্ট ডিম, মরা মুরগি ও মুরগির বিষ্ঠা হোসেন আলীর বাড়ির পাশে ফেলার কারনে এসব বর্জ্যের পচা পানি আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ও রাস্তার পথচারীদের। এ ছাড়া পচা বর্জ্য পানিতে মিশে ছড়িয়ে পড়ছে তাদের কৃষি জমিসহ পাশের কৃষিজমিতে। ফলে স্থানীয় কৃষকরা দূষিত পানির কারণে বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন, নষ্ট হচ্ছে হোসেন আলীর জমিসহ প্রতিবেশী কৃষকের ফসল ও ফসলি জমি, হুমকির মুখে পড়েছে কৃষি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

হোসেন আলী তার লিখত আবেদনে আরো উল্লেখ করেন, সম্প্রতি পচা বর্জ্যের দূষিত পানিতে তার ১৮ শতাংশ বাদম ক্ষেত, ১৪ শতাংশ ধান ক্ষেত ও ৪ শতাংশ চালকুমড়া বাগান নষ্ট হয়ে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। অন্যান্য কৃষকেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি আরো উল্লেখ করেন, খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে তার স্ত্রী সমুজা বানু (৪৫) ও তার মাদ্রাসা পড়ুয়া মেয়ে জান্নাত (১৩) সহ প্রতিবেশীরা প্রতিনিয়ত বমি করছে। ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়েরিয়া হওয়ার কারনে তার স্ত্রীকে দুইবার কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করাতে হয়েছে। মুরগির বিষ্ঠার দুর্গন্ধে তার মেয়ে বাড়িতে খাবার খেতে পারছেনা। অন্যত্র পাঠিয়ে খাবার খাওয়াতে হচ্ছে তাকে। প্রতিবেশীরাও ভালো ভাবে খাবার খেতে পারছেনা। পেট ফুলে যাচ্ছে। স্থানীয় মসজিদের মুসুল্লিরা মুরগির বিষ্ঠার দুর্গন্ধে ঠিক মতো নামাজ পড়তে পারছেনা। পথচারীরা নাকে কাপড় দিয়ে চলাফেরা করতে হচ্ছে। এলাকার পানি দূষিত হয়ে কালচে আকার ধারণ করেছে। যার কারণে বায়ু ও পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।
এব্যাপারে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল, স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল হক মঞ্জু, জজ মিয়া মাষ্টার, মহিউদ্দিন, জসিম উদ্দিন ও মধু মিয়াসহ এলাকার অনেককেই তাদের এ কষ্টের কথা জানিয়ে এবং খামার এলাকা দেখিয়ে কোন প্রতিকার পাননি ভুক্তভোগীরা।

গ্রামের বাসিন্দা হাছেন আলী বলেন, “আমার বাড়ির পাশেই খামার। বিষ্ঠা থেকে সব সময় দুর্গন্ধ ছড়ায়। আশপাশে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঠিক মতো খাবার খেতে পারছিনা। বমি বমি লাগে। অনেক সময় বমি করে দিতে হয়। আমরা এ প্রতিকার চাই।”

মাদ্রাসা পড়ুয়া ছাত্রী জান্নাত বলে, মুরগির বিষ্ঠার দুর্গন্ধে আমি বাড়িতে খেতে পারিনা, পড়তে ও থাকতে পারিনা। অন্যত্র গিয়ে খেতে হয়। বাড়িতে থাকলে বমি বমি লাগে। অনেক কষ্ট লাগে।”

জানা যায়, খামারটি স্থাপনে পরিবেশ অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া আবাসিক এলাকায় অবস্থিত খামারের বর্জ্য অপসারণের ব্যবস্থা নেই। খামারটি স্থাপনের ক্ষেত্রে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা-২০০৮ মানা হয়নি বলেও জানা যায়।

মঙ্গলবার ১৯ মে বিকালে পূর্ব গোবরিয়া (পূর্ব পাড়া) গ্রামে গিয়ে দেখা যায়, খামারটির আশপাশে মুরগির বিষ্ঠা ছড়িয়ে-ছিটিয়ে আছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। খামারের তিনপাশে বসতবাড়ি। এসব বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এক পাশে বাদাম, ধান ও চালকুমড়ার ক্ষেত। এসব ক্ষেত অনেকটা নষ্ট হয়ে গেছে। বর্তমানে একটি খামারে প্রায় ১ থেকে দেড় হাজার মুরগি রয়েছে। এসব মুরগির বিষ্ঠার কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। বিষ্ঠার দুর্গন্ধে খামারের চারদিকে মানুষের বসবাস করা দায় হয়ে পড়েছে। অথচ নীতিমালা অনুযায়ী, একটি মুরগির খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও প্রাণিসম্পদ কার্যালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে খামার স্থাপন করা যাবে না। এসব কোন নিয়মনীতি মানা হয়নি এখানে।

অভিযুক্ত খামার মালিক মো. সাইফুল ইসলাম (৫০) বলেন, আমি গরিব মানুষ, বাড়ির ভিতরে একটা লেয়ার মুরগির খামার করেছিলাম, এটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এটার খাঁচা আমি বিক্রি করে দিমু। এটায় ব্রয়লার বা অন্য কিছু তুলমু। লেয়ার মুরগি তুলমুনা। আর বাড়ির পিছনে যেটা আছে এটা বন্দের সাইট দেখিয়া এটায় লাখ লাখ টাকা ইনভেস্ট করেছি, এটা থাকবো দেখিয়া রাইখা দিমু। এটা বাড়ির পাশে ঠিক কিন্তু বন্দের সাইটে। এ দুটি খামার করে আমার সবকিছু শেষ করে ফেলেছি। এই খামারের আয় দিয়েই আমার সংসার চলে। এই জায়গা ছাড়া অন্য কোথাও আমার কোন জায়গায় জমি নেই। প্রায় তিন বছর যাবৎ এখানে লেয়ার মুরগির খামার করে মুরগি লালন পালন করে আসছি। এত দিন কোন সমস্যা হয়নি। মুরগির বিষ্ঠা অন্যত্র সরিয়ে নেওয়া হতো। ঝড়ে রাস্তায় একটি গাছ পড়ার কারনে গাড়ি চলাচল করতে না পারায় বিষ্ঠাগুলো সরাতে পারিনি। তাই ফার্মের পাশে গর্ত ও ওয়াল করে বিষ্ঠাগুলো রাখা হয়েছিলো। বৃষ্টির পানিতে এগুলো ছড়িয়ে যাওয়ার ফলে একটু সমস্যা হয়েছে। অচিরেই গর্তে মাটি ভরাট করে বিষ্ঠা গুলো চাপা দিয়ে দেওয়া হবে। এছাড়া বিষ্ঠার দুর্গন্ধে যাতে পরিবেশ দূষিত না হয় সে দিকে খেয়াল রাখা হবে। আমার আর্থিক অসচ্ছলতার দিক বিবেচনা করে খামার দুটি চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, স্থানীয় লোকজন ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খামারটি অপসারণের কথা বলে আসছিলো। কিন্তু খামারের মালিক তা মানেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার- হোসেন আলীর দাখিল করা লিখত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar