ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক।
(গত ১৮ মে সোমবার) দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর ব্রীজ বিওপি’র একটি বিশেষ টহল দল দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে খেড়কাটি বাজার এলাকায় একটি পরিত্যক্ত স্টোরে চোরাচালানবিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৩ শত ৭৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে বিজিবি।
আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য-৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শত টাকা।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ-উর-জামান, জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।